গার্মেন্টস খুলে দেয়ায় নৌরুটে ঢাকাগামী জন জোয়ার

গার্মেন্টস খুলে দেয়ায় নৌরুটে ঢাকাগামী জন জোয়ার

পোশাক কারখানাগুলো খুলে দেয়া হয়েছে। ফলে  আজও বুধবার (২৯ এপ্রিল) মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুট দিয়ে ঢাকায় মানুষ ঢুকছে জোয়ারের মত।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, ভোর থেকে মানুষের চাপ ছিল চোখে পড়ার মতো। ফেরিগুলোতে গাদাগাদি করে পোশাক শ্রমিকদের ঘাট পার হতে দেখা যায়।

গণপরিবহন না থাকায় ছোট ট্রাক, মোটরসাইকেল ও পিকআপে চারগুণ ভাড়া দিয়ে কর্মস্থলে ফিরছেন তারা। এ রুটে যানবাহন পারাপারের জন্য ১৭টি ফেরির মধ্যে ছোট-বড় ৪টি ফেরি চলাচল করছে।

যদি সতর্ক না হওয়া হয় তাহলে সামনে চরম সংকট আসছে বলে বিশেষজ্ঞদের ধারণা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।