× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

নৌকা বিজয়ী না হলে এদেশের স্বাধীনতা বিরোধি অপশক্তি আবারো মাথা চড়া দিয়ে উঠবে: লিটন

admin
হালনাগাদ: শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেছেন,জাতির জনকের কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে দুর্বল করলে  দেশ দুর্বল হবে। জাতির জনকের কন্যার হাত দুর্বল হলে আমরা সকলে ক্ষতি গ্রস্থ হব।
তাই আমাদের প্রতীক নৌকা আমাদের মার্কা নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। আমাদের দায়িত্ব ভোট দিয়ে নৌকাকে পাশ করানো। তাই সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে নৌকাকে বিজয়ী করতে আমাদের কাজ করতে হবে।
 নৌকা বিজয়ী না হলে এদেশের স্বাধীনতা বিরোধি অপশক্তি আবারো মাথা চড়া দিয়ে উঠবে। কথা গুলো বললেন  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ের লক্ষে মেয়র আশরাফুল আলম লিটন।
শুক্রবার বেলা ১১ টার সময় বেনাপোল পৌর আওয়ামী দলীয় কার্যালয়ে বেনাপোল পৌর আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি রহমত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি মেয়র লিটন বলেন আজ স্বাধীন সর্বোভৌম বাংলাদেশ নামক  রাষ্ট্র  বঙ্গবন্ধুর জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। বিজয়ের এই  ১৬ ডিসেম্বর জাতির জনক বঙ্গন্ধুর জন্য আমরা পেয়েছি। তার নামের পরে তার ঘোষানায় এবং অসম্প্রদায়িক চেতনার সাড়ে ৭ কোটি বাঙ্গালী কাধে কাধ মিলিয়ে একটি লাল সবুজের পতাকা পেয়েছে। আমরা খুব সন্নিকটে আরো একটি বিজয় দেখতে পাবো। তা হলো জাতির জনকের কন্যা  এদেশে ৪ বারের প্রধান মন্ত্রী হতে যাচ্ছে।
  জাতির জনকের কন্যা যে ভাবে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাচ্ছে জাতিয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মান মর্যদা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি প্রবৃদ্ধি, সমৃদ্ধি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য কৃষ্টি এক অনন্য উচ্চতায় তিনি নিয়ে গেছেন। এই ভুখন্ডে উল্লেখ যোগ্য এবং গুরুত্ব সময় জাতি পার করেছে।
 জাতির জনকের কন্যা ১৯৮৬ সালে এদেশে আসলে পদে পদে তাকে বাধা পেতে হয়েছে। শেখ কামালকে ব্যাংক লুটের দুর্নাম দেওয়া হয়েছিল। কিন্তু ৭৫ এর পরবর্তী কোন সরকার শেখ কামালের ব্যাংক এ্যাকাউন্টে একটি অবৈধ টাকা পায়নি। কিন্তু বিএনপির নেতাদের হাজার হাজার কোটি টাকা বিদেশী ব্যাংকে জমা রয়েছে।
বাংলাদেশ আওয়ামীলীগ ক্ষমতায় থাকালে দেশের লাভ হয়, মানুষের লাভ হয়, আমাদের সকলের লাভ হয়। আজ আমি হয়ত আপনাদের মনের ব্যাথা নিবারন করতে পারব না। আজ আওয়ামীলীগ ক্ষমতায়। তবুও কিভাবে একই দলীয় এক ভাই আর ভাইকে মারপিট করছে কিভাবে হামলা মামলা দিচ্ছে এটা আমার বোদগম্য নয়। আর যারা এসব অনৈতকি কাজে লিপ্ত তারা বিপথ গামী লোক।
 তারা দলীয় নেতা কর্মী হওয়ার যোগ্যতা রাখে না। যাই হোক তবু ও আমরা বাংলাদেশ আওয়ামীলীগের লোক নৌকার লোক। বার বার অত্যাচার নির্যাতন জেল জুলুম এবং মৃত্যুর মুখোমুখি হয়ে জননেত্রী শেখ হাসিনা আমাদের ছেড়ে কোথা ও চলে যায়নি।
 তিনি আমাদের এবং দেশকে ভালবেসে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাই আমাদের নৌকাকে ভালবেসে যতই ঝড় ঝঞ্জা আসুক কাজ করে যেতে হবে। এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শার্শায়  নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াছ আযম, দপ্তর সম্পাদক আজিবর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক শেখ কোরবান আলী, অর্থবিষয়ক সম্পাদক খোদাবক্স, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সরোয়ার হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম রেজা বিপুল, শার্শা উপজেলা সাংস্কৃতিক ফোরামের নেতা আমিনুর রহমান, সদস্য জাকির হোসেন আলম, আওয়ামীলীগ নেতা আনিছুর রহমান, আবুর রাজ্জাক শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আকুল হোসাইন, সহ সভাপতি নাছির উদ্দিন, দপ্তর সম্পাদক আরিফুর রহমান, প্রচার সম্পাদক এনামুল হক মুকুল প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..