মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ নৌকা প্রতীক যেখানে, আমি আছি সেখানে, আসন্ন ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করার লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বললেন যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।
সোমবার (০৮ নভেম্বর) সকাল ১১টার সময় বেনাপোল বাজারে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মেয়র লিটন বলেন, মানবতার মা জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকার মাঝি হিসাবে ইউপি নির্বাচনে মনোনয়ন দিয়েছেন আমরা তাকে বিজয়ী করবো। কোন ভাবেই আমরা নৌকার বিপক্ষে অবস্থান নেব না। আর যারা বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনের পরিকল্পনা করছেন, তাদেরও সুবুদ্ধি উদয় হবে বলে আমি আশা করি। বিদ্রোহী এসব প্রার্থীরা ১১ নভেম্বরের আগে তাদের প্রার্থীতা বাতিল করে, তারা নৌকার পক্ষে কাজ করবে এই আহবান রাখি।
তিনি বলেন, শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করে, শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সবার প্রতি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বৃন্দ।


