× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

নৌকায় ভোট চাইলেন শেখ সারহান নাসের তন্ময়

admin
হালনাগাদ: রবিবার, ১১ নভেম্বর, ২০১৮

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দল মত নির্বিশেষে আবারো সকলকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার দক্ষিন-পশ্চিমাঞ্চলের উন্নয়নের নেপথ্য নায়ক জননেতা শেখ হেলাল উদ্দীন এমপির একমাত্র পুত্র শেখ সারহান নাসের তন্ময়।

ফকিরহাট উপজেলার শুভদিয়ায় অবস্থিত শেখ হেলাল উদ্দীন ডিগ্রি কলেজের ১৮তম দুই দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার বিকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও খুলনা বিভাগের সেরা বিদ্যোৎসাহী স্বপন দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার দক্ষিন-পশ্চিমাঞ্চলের উন্নয়নের নেপথ্য নায়ক জননেতা শেখ হেলাল উদ্দীন এমপির একমাত্র পুত্র শেখ সারহান নাসের তন্ময়।

প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শাহানাজ পারভীন, বিশেষ অতিথি ছিলেন, জাতীয় বিশববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক স,ম, আব্দুল হক ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার।

প্রভাষক মোসাঃ সালমা আক্তার ও সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীন এর উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাস, ফকিরহাট সরকারী ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, লখপুর গ্রুপ অব কোম্পানীজ লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ আবুল হোসেন, শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম ও প্রভাষক মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।

এছারাও পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ, মুলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হীটলার গোলদার, বাহিরদিয়া-মানসা ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, কলেজ গভর্ণিং বডির সদস্য স.ম.আব্দুর রব, মোঃ ফারুকুল ইসলাম, মোঃ শহিদুল্লাহ শেখ, ক্রীড়া কমিটির আহবায়ক উৎপল কুমার দাস, কেপি রায়, দীন মহম্মদ মোল্লা, শেখ তারিকুল ইসলাম, মৃত্যুঞ্জয় কুমার দাস, বিকাশ রঞ্জন বিশ্বাস, সালমা খাতুন, শেখ শামীম ইসলাম, এমরান হাওলাদার, ফকির মো: মোস্তাফিজুর রহমান সহ কলেজের শিক্ষার্থী অভিভাবক ও সুধিজন। পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে পরিসমাপ্তি ঘটে। ।


এ ক্যটাগরির আরো খবর..