× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

নৌকার জন্য গানে গানে ভোট চাইলেন কদ্দুস বয়াতী

admin
হালনাগাদ: বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি ॥  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের ভোটাদের কাছে গানে গানে ভোট চাইছেন দেশের বিশিষ্ট লোকশিল্পী পালাগায়ক কদ্দুস বয়াতী।

তিনি বুধবার (১২ ডিসেম্বর) দিনব্যাপী নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে খোলা পিকআপ ভ্যানগাড়িতে ঘুরে ঘুরে গানের মাধ্যমে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে নৌকার জন্য ভোট কামনা করেন। এ সময় কদ্দুস বয়াতীর সাথে ছিলেন দেশের আরেক সুপরিচিত বাউল শিল্পী আব্দুস সালাম সরকার ও শিল্পী দিলবাহার খান, গোলাম মোস্তফাসহ স্থানীয় শিল্পীরা। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিলের পক্ষে মাঠে ভোট চাইছেন দেশের বিশিষ্ট লোকশিল্পী পালাগায়ক কদ্দুস বয়াতী।

কদ্দুস বয়াতীর সঙ্গে কথা হলে তিনি বার্তা২৪ কে জানান, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে দেশে উন্নয়ন হয়। দেশের মানুষ ভালো থাকে। আমরা শিল্পীরাও চাই দেশটা ভালো থাকুক। সুন্দর থাকুন। তাই নৌকার জন্য ভোট চাইছি।

তিনি আরো বলেন, আমার জন্ম স্থান নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রাজিবপুর গ্রামে। আমার এলাকায় এবার নৌকা তুলে দেওয়া হয়েছে একজন যোগ্য ও জনপ্রিয় নেতা অসীম কুমার উকিলের হাতে। তাই নৌকাকে বিজয়ী করতে আমি আমার এলাকায় স্থানীয় শিল্পীদের জনগণের কাছে ভোট চেয়েছি। আশা করি নৌকা বিপুল ভোটে জয়ী হবে।

উল্লেখ্য, নেত্রকোনা-৩ আসনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নেতা অসীম কুমার উকিল নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম হিলালী।


এ ক্যটাগরির আরো খবর..