× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৩ জুন, ২০২৩
নোয়াখালীতে লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সোনাইমুড়ীতে ডেউয়া ফল পাড়াকে কেন্দ্র করে লাঠির আঘাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত এনামুল হক (৭৫) উপজেলার চাষিরহাট ইউনিয়নের রথি গ্রামের ভূঁইয়া বাড়ির আব্দুর রশীধ ভূঁইয়ার ছেলে।

শনিবার (৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলার চাষিরহাট ইউনিয়নের রথী গ্রামের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়‚ নিহত এনামুল হকের সাথে একই বাড়ির সোলেমান ভূঁইয়ার পরিবারের সাথে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। শনিবার সকালে উঠান সংলগ্ন ডেউয়া ফল পাড়াকে কেন্দ্র করে সোলাইমান ভূঁইয়ার সাথে এনামুল হকের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সোলাইমান ও তার ছেলে মাসুদ সহ চারজন এনামুলের ওপর হামলা করে। ওই সময় তাদের লাঠির আঘাতে ঘটনাস্থলে বৃদ্ধ এনামুলের মৃত্যু হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।  পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। ঘটনার পর থেকে অভিযুক্ত আসামিরা পলাতক রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..