× Banner
সর্বশেষ
১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

নোয়াখালীতে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯

নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে শাহ আলম (৫৮) নামের এক ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুর ২টার দিকে কুলশ্রী গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত শাহ আলম ওই গ্রামের মৃত মনতাজ মিয়ার ছেলে। তিনি ওই এলাকায় একটি চায়ের দোকান করতেন।নিহতের মেয়ে শারমিন আক্তার জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তার বাবা (শাহ আলম) এর মোবাইলে একাধিকবার কল আসে। এর কিছুক্ষণ পর তিনি ঘর থেকে বেরিয়ে যান। রাত থেকে সকাল পর্যন্ত তিনি আর বাড়ীতে ফিরেন নি। সকালে দোকান বন্ধ দেখতে পেয়ে সবাই উনাকে খোজাখুঁজি করতে থাকে।

নিহতের স্ত্রী সেফালী বেগম অভিযোগ করে বলেন, স্থানীয়দের কয়েকজন তার বাবাকে গ্যারান্টার করে বিভিন্ন ব্যাংক থেকে টাকা লোন নিয়েছিলেন। গত কয়েকদিন এ বিষয়গুলো নিয়ে কয়েজনের সাথে তাঁর ঝামেলাও হয়েছে।

স্থানীয়রা জানান, দুপুরে শাহ আলমের চা দোকান থেকে একশত গজ দূরের একটি দোকানের পিছনের পরিত্যক্ত জায়গায় তার ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, নিহতের মুখসহ শরীরের কয়েকটি অংশে আঘাতের চিহৃ রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..