× Banner
সর্বশেষ
মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

নোয়াখালীতে ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যা: দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি

ACP
হালনাগাদ: রবিবার, ২২ মে, ২০২২
নোয়াখালীতে ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে প্রকাশ্যে ব্যবসায়ী মো.আইমানকে (২০) ছুরিকাঘাতে হত্যাকান্ডের ঘটনার দায় স্বীকার করে আদালতে তিন আসামি জবানবন্দি দিয়েছে। রোববার (২২ মে) রাত ৯টার দিকে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে তারা এ জবানবন্দি দেন।

বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা বেগমগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, রবিবার রাত ৯ টার দিকে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম ফোজদারী কার্যবিধির ১৬৪ ধারায় আসামিদের জবানবন্দি রেকর্ড করেন। পরে আসামিদেরকে জেলা কারাগারে পাঠিয়ে দেয়া হয়।

এ পুলিশ কর্মকর্তা আরো জানায়, এর আগে একই দিন বিকেলে তিন আাসামি রাকিব,রিমন ও পাভেলকে আদালতে আনা হয়। এসময় তারা স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিতে রাজি হলে তাদেরকে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় নেয়া হয়। জবানবন্দি দেওয়ার পর রাত ৯টায় তারা ম্যাজিস্ট্রেটের খাস কামরা থেকে বের হয়।

উল্লেখ্য, গতকাল শনিবার ২১ মে রাত পৌনে ৮টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের ডিবি রোডের হোসেন সুপার মার্কেটের সামনে পূর্ব শক্রতার জের ধরে ব্যবসায়ী মো.আইমানকে প্রকাশ্যে গলায় ছুরিকাঘাত করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ চৌমুহনী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের আব্দুল হাই মিলনের ছেলে মো.পাভেল একই ওয়ার্ডের বাচ্চু মিয়ার ছেলে মো.রাকিব (২০) ও আজাদ মিয়ার ছেলে রিমনকে আটক করে। নিহতের মো.আইমন (২০) সে উপজেলার চৌমুহনী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের গণিপুর এলাকার নুরনবীল ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব জানান, নিহত আইমন চৌমুহনী বাজারে খোলা জায়গায় জুতার ব্যবসা করত। ঘাতক রাকিব তার সহযোগীদের নিয়ে তিন মাস আগে নিহত আইমনের কাছে চাঁদা দাবি করে। তখন আইমন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ আইমনের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রাকিবকে ইয়াবাসহ আটক করে কারাগারে পাঠায়।

এরপর তিন মাস জেল খেটে রাকিব গত ১৯ মে বৃহস্পতিবার জামিনে বের হয়। জামিনে বের হয়ে প্রতিশোধ নেওয়ার  জন্য রাকিব ও তার সহযোগে পাভেল এবং রিমন শনিবার রাত পৌনে ৮টার দিকে আইমনকে চৌমুহনী বাজারের ডিবি রোডের হোসেন মার্কেটের সামনে গতিরোধ করে। ওই সময় কথাকাটাকাটির একপর্যায়ে তারা আইমনকে গলায় ছুরিকাঘাত করে গুরুত্বর আহত করে। সেখান থেকে স্থানীয় লোকজন তাকে লাইফ কেয়ার হসপিটালে নেওয়ার পথে আইমন মারা যায়।

অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজিব আরো জানায়, ঘটনার পরপরই তিন ঘাতক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ হত্যাকান্ডের আধাঘন্টার মধ্যে ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরে একটি আটিয়াবাড়ি এলাকা থেকে তাদের আটক করে এবং হত্যায় ব্যবহৃত ছোরা উদ্ধার করে। একই দিন রাতে এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বেগমগঞ্জ থানার একটি হত্যা মামলা দায়ের করেন।


এ ক্যটাগরির আরো খবর..