× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

নিউজ ডেক্স

নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক সমিতির শতবর্ষপূর্তি উৎসব

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক সমিতির শতবর্ষপূর্তি উৎসব

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) শতবর্ষপূর্তি উৎসব উদ্যাপিত হয়েছে। সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমির সামনে শর্তবর্ষপূর্তি উৎসবের শোভাযাত্রা উদ্বোধন করেন বিটিএ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়া।

র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে ‘মুজিব বর্ষে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ চাই’ শ্লোগানে এক শিক্ষক সমাবেশে মিলিত হয়। জেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. দিদার-উল-আলম। এতে মূখ্য আলোচক ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়া।

জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন, সেনবাগ সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম সেলিম চৌধুরী, জেলা শিক্ষা কর্মকর্তা ছালেহ উদ্দিন চৌধুরী, হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, চর জব্বর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলম, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এ বি এম আবদুল আলীম।

সমাবেশে বক্তারা বেসরকারি এবং সরকারি বিদ্যালয়ের বৈষম্য দূর করে মুজিববর্ষেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..