× Banner
সর্বশেষ
গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ জুলাই (শনিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘে বাংলাদেশের শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি প্রস্তাব গৃহীত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে ধর্ষণ করে স্কুল ছাত্রীকে জবাই করে হত্যা: আসামি পক্ষে কোন আইজীবি দাঁড়াবেনা

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
ধর্ষণ করে স্কুল ছাত্রীকে জবাই করে হত্যা

নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েল অষ্টম শ্রেণির ছাত্রী তাসমিয়া হোসেন অদিতা (১৪) হত্যা মামলায় আসামিদের পক্ষে কোন আইনজীবি দাঁড়াবেননা বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও নোয়াখালী জেলা জজ আদালতের আইনজীবি শিহাব উদ্দিন শাহীন।

শুক্রবার (২৩ সেপ্টম্বর) বিকালে জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুর এলাকায় নিহত অদিতার বাসায় পরিবারের সদস্যদের শান্তনা দিতে গিয়ে এ ঘোষণা দেন শাহীন।

এসময় শাহীন বলেন, আমাদের এই এলাকার মেধাবী ও সম্ভাবনাময় স্কুল ছাত্রী অদিতিকে অন্যন্ত সুপরিকল্পিতভাবে এবং ঠান্ডা মাথায় তাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করেছে। হত্যা ঘটনা প্রায় উন্মোচিত হয়ে গেছে। আমি জেলা আইনজীবি সমিতির বর্তমান এবং সাবেক সকল নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি। অদিতি হত্যা মামলার কোন আসামির পক্ষে নোয়াখালী জেলা জজ কোর্টের কোন আইজীবি আদালতে দাঁড়াবেননা। এবিষয়ে নোয়াখালী আইনজীবি সমিতি থেকে শ্রীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

তিনি বলেন, আসামিদেরকে সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে আমি এবং আমাদের বারের প্রায় সব সিনিয়র আইজীবি রাষ্ট্র পক্ষে/ভিকটিমের পক্ষে আদালতে লড়বো। কোনভাবেই এই নৃশংসতম হত্যাকান্ডের আসামিদের ছাড় দেওয়া হবেনা।

এদিকে শহরের বিভিন্ন এলাকায় গজিয়ে ওঠা কিশোরগ্যাং সদস্যদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহব্বান জানান শিহাব উদ্দিন শাহীন।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নোয়াখালী জেলা শহর মাইজদীর লক্ষ্মীনারায়ণপুরের নিজ বাসায় তাসনিয়া  হোসেন অদিতা গলা ও হাতের রগ কেটে হত্যা করা হয়। রাত ৯ টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত অদিতা নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন এবং নোয়াখালী  পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর মহল্লার আবুল খায়ের পেশকার বাড়ির মৃত রিয়াজ হোসেনের  মেয়ে। তার মা স্থানীয় একটি  বেসরকারি বিদ্যালয়ের শিক্ষিকা।


এ ক্যটাগরির আরো খবর..