× Banner
সর্বশেষ
কাউন্টারে নয়, মাঝপথের যাত্রীদের বাড়তি ভাড়া নেয়া হচ্ছে – সেতুমন্ত্রী পরিচ্ছন্ন উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর মান্দায় বেপরোয়া ট্রাকের নিচে পিষ্ট হয়ে অজ্ঞাত পথচারীর নির্মম মৃত্যু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা আজ ২৭ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মে (বুধবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বেনাপোলে ২৫ লক্ষ ৭৮ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক  Law enforcement agencies are active in restoring peace -Home Minister পাকিস্তান-তুরস্ক ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে সাইপ্রাসের সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক জোরদার ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে কর্মকর্তাদের নিবিড় তদারকির নির্দেশ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে ধর্ষক অধ্যক্ষকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন। বাদীকে প্রাণ নাশের হুমকি হুমকি

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
ধর্ষক অধ্যক্ষকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জয়নারায়নপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ ধর্ষক মাওলানা আবু আবছার মো.মিজানুর রহমানের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলার বাদীকে প্রাণ নাশের হুমকি ও মামলা তুলে নিতে ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে ও তাকে গ্রেফতারের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (২৬ মে) দুপুরে যৌন নিপিড়ন প্রতিরোধ কমিটির ব্যানারে এলাকাবাসী ও সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন যৌনি নিপিড়ন প্রতিরোধ কমিটির যুগ্ন আহবায়ক ফোরকান উদ্দিন মিলন, সদস্য সচিব মো.ফরহাদ, শিক্ষার্থী মামুনুর রশিদ ও তোফায়েল আহম্মেদ।

গত ৪ ফেব্রুয়ারী সকাল ৮টার দিকে মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আবু আবছার মো.মিজানুর রহমান মাদ্রাসার দশম শ্রেণীর এক ছাত্রকে মোবাইফোনে কল করে বেগমগঞ্জের মীর ওয়ারিশপুর কেন্দুরবাগ এলাকায় অধ্যক্ষের ভাড়া বাসায় জরুরী কাজের কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করে। এই ঘটনায় ছাত্রটি গত ১৭ এপ্রিল দুপুরে বেগমগঞ্জ মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করি। পুলিশ আমার মামলায় অধ্যক্ষকে  গ্রেফতার করে জেলা হাজতে প্রেরণ করেন।ওই মামলায় গত ১০ মে অধ্যক্ষ জামিনে মুক্তিপান। জামিনে মুক্তিপেয়ে তিনি বুধবার রাত সাড়ে ১০ টার দিকে একটি সিএনজি যোগ ৩ সন্ত্রাসীকে আমান উল্যাহপুর ইউনিয়নের জয়নারায়নপুর গ্রামের আমার লজিং বাড়ীতে হানা দেয়। সেখানে সন্ত্রাসীরা তাকে ঘুম থেকে উঠিয়ে বলেন মিজান হুজুরের নামে যে মামলা দায়ের করেছ তা তুলে নাও মামলা তুলে না নিলে তোমাকে শেষ করে দেওয়া হবে এবং তোমার বাড়ীঘর আগুনে পুড়ে দেওয়া হবে। যে কোন সময় অধ্যক্ষ ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা  মামলার বাদীকে হত্যা করতে পারে। এই ঘটনায় বাদী ও তার পরিবারের নিরাপত্তা দাবি করেছেন। তার অধ্যক্ষ্যের পুনরায় গ্রেপ্তার দাবি জানান।

এই ব্যাপারে অধ্যক্ষ মাওলানা আবু আফসার মো.মিজানুর রহমানের সঙ্গে কথা বললে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন আমার কোন সন্ত্রাসী দলের সঙ্গে পরিচয় নেই এবং কাউকে আমি মামলার বাদীর কাছে পাঠাইনি।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জাহিদুল হক রনি বলেন,হুমকির বিষয়টি থানায় পাল্টা পাল্টি জিডি হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।


এ ক্যটাগরির আরো খবর..