× Banner
সর্বশেষ
আজ ২৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ এপ্রিল (সোমবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক

নিউজ ডেস্ক

পেশাগত দক্ষতার ভিত্তিতে মূল্যায়ন কর্মকর্তাদের সাথে মহাপরিচালকের মতবিনিময়

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
পেশাগত দক্ষতার ভিত্তিতে মূল্যায়ন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি, এনডিসি, পিএসসি, জি, এমফিল বলেছেন, কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন হবে পেশাগত যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে। মহাপরিচালকের দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যদিবসে তিনি কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।

২৬ মে বৃহস্পতিবার সকাল ১০-০০ ঘটিকায় ফায়ার সার্ভিস অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুপুর ১টা পর্যন্ত চলা এই মতবিনিময় সভায় প্রতিষ্ঠানটির পরিচালক ও প্রকল্প পরিচালকগণ, কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, সকল বিভাগ থেকে আসা বিভাগীয় উপরিচালকগণ, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ এবং অধিদপ্তরের উপপরিচালকগণসহ সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন কর্মকর্তাদের উদ্দেশে তাঁর বক্তব্যের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি ১৫ আগস্ট জাতির পিতার পরিবারের শহিদ সদস্যদের, মহান মুক্তিযুদ্ধে আত্মাহুতি দেয়া বীর শহিদদের ও ২ লাখ বীরাঙ্গনা নারীদের এবং বিভিন্ন দুর্ঘটনায় অপারেশনাল কাজে আত্মাহুতি দেয়া ফায়ার সার্ভিসের কর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মতো একটি সেবাধর্মী প্রতিষ্ঠানে তাঁকে মহাপরিচালক হিসেবে নিযুক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেনাবাহিনী প্রধান এবং সংশ্লিষ্ট সকলের কাছে গভীর কৃতজ্ঞতা জানান। তিনি তাঁর কর্মকালে মন্ত্রণালয়সহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতা প্রত্যাশা করেন।

তিনি বলেন, ‘একটি বিষয়ে আমি সকলকে পরিষ্কার করতে চাই, তা হলো, এ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন করা হবে পেশাগত দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে।’ তিনি সকলকে অপারেশনাল কাজের বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও জাতির পিতার সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার জন্য নির্দেশনা দেন। খবর ফায়ার সার্ভিস মিডিয়া সেল।


এ ক্যটাগরির আরো খবর..