× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জ ভূষণ স্কুল ও মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীদের মানববন্ধন

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
কালীগঞ্জ ভূষণ স্কুল

স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনারকে জড়িয়ে কুচক্রী মহলের ষড়যন্ত্রমুলক, ভিত্তিহীন, মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে ঝিনাইদহের কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীরা।

বৃহস্পতিবার সকাল ৯ টায় ক্লাস শুরুর আগে তারা ভূষণ স্কুল রোডে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন। সরকারি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের আয়োজনে এ মানববন্ধনে শত শত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীরা রাস্তায় দাড়িয়ে সাংসদের নামে অপপ্রচার ও ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি জানান।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন সরকারি নলডাঙ্গা ভূষন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, শিক্ষক জাফরুল ইসলাম এবং মনোয়ার হোসেন অসিম সহ অন্যান্য শিক্ষক শিক্ষীকাবৃন্দ।

বক্তাগন বলেন, সাংসদ আনোয়ারুল আজিম আনার আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন। তিনি ঝিনাইদহ-৪ আসনের উন্নয়নের কারীগর। কিন্তু একটি কুচক্রি মহল শেখ হাসিনার উন্নয়নকে বাধাগস্থ করতে এমপি আনারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা শিক্ষক এবং সূধী সমাজ ওই সকল ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানাচ্ছি। তারা বলেন, সাংসদের নামে যারা অপ্রপ্রচার ষড়যন্ত্র করছেন তারা সাবধান হয়ে যান।

অপরদিকে ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে জড়িয়ে কুচক্রী মহলের ষড়যন্ত্র মুলক, ভিত্তিহীন ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে আলহাজ্ব আমজাদ আলী ও ফাইজুর রহমান মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীরা।

বৃহস্পতিবার সকালে কলেজের সামনের রাস্তায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন করেন। আলহাজ্ব আমজাদ আলী ও ফাইজুর রহমান মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক কর্মচারীদের আয়োজনে এ মানব বন্ধনে শত শত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীরা রাস্তায় দাড়িয়ে সাংসদের নামে অপপ্রচার ও ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি জানান। মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন আলহাজ্ব আমজাদ আলী ও ফাইজুর রহমান মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সহঃঅধ্যাপক জান্নাতুল ফেরদৌসসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

বক্তাগন বলেন, সাংসদ আনোয়ারুল আজীম আনার আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন। তিনি ঝিনাইদহ-৪ আসনের উন্নয়নের কারীগর। কিন্তু একটি কুচক্রি মহল শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করতে এমপি আনারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা শিক্ষক এবং সূধী সমাজ ওই সকল ষড়যন্ত্র কারীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানাচ্ছি।


এ ক্যটাগরির আরো খবর..