× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে দিনব্যাপী তারুণ্যের যুব মেলা  

Kishori
হালনাগাদ: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
তারুণ্যের যুব মেলা  

কর্মসংস্থান, নারীদের নিরাপত্তা ও স্বাস্থ্য সেবা সহ নাগরিক ইস্যু নিয়ে দিনব্যাপী নোয়াখালীতে তরুণদের মেলা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। সেমিনারে বিতর্ক প্রতিযোগিতায় তরুণদের ভাবনা এবং এসব সমাধানে নানা প্রস্তাব উঠে এসেছে ‘আমিও জিততে চাই- ইয়ুথ ফেয়ার’-এ।
নোয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, আবদুল মালেক মেডিকেল কলেজ, নোয়াখালী সরকারি কলেজ সহ ২৫টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও যুব সংগঠনের ২শতাধিক তরুণ এ মেলায় অংশগ্রহণ করেন।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে শহরের নাইস গেস্ট হাউজে দিনব্যাপী অনুষ্ঠিত তারুণ্যের মেলার আয়োজন করে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম-এমএএফ।
মেলায় তরুণরা কর্মসংস্থান, নারীদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা প্রাপ্তি এ তিনটি বিষয়ে গুরুত্ব দিয়ে তাদের প্রত্যাশার তুলে ধরেছেন। এসব বিষয়ে তরুণদের চাওয়া হলো, প্রশিক্ষণেরআরওসুযোগ বৃদ্ধি, সহজে ট্রেড লাইসেন্স ও ঋণ সহায়তা। স্বাস্থ্য সেবায় সরকারীসুযোগ সুবিধা ও । এছাড়া রাস্তাঘাটে চলাচলে, বিশেষ করে নারীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি উঠে এসেছে বার বার।একই সাথেসিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের আরো বেশি করেসম্পৃক্ত করা প্রয়োজন বলে দাবি জানান তারা।
মেলায় তরুণদের অংশগ্রহণেনাগরিকইস্যু রনিয়ে মঞ্চ নাটক, বিতর্ক, কুইজ ও ভিডিও বার্তা তৈরির প্রতিযোগিতায় ব্যাপকঅংশগ্রহণলক্ষ্যকরাযায়।সমাপনীতেপ্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কারবিতরণ করা হয়।
ইউএসএআইডি এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিতঅনুষ্ঠানে “আমিও জিততে চাই” ক্যাম্পেইন এর আওতায়অনুষ্ঠিত হয়েছে। “আমিওজিততেচাই”ক্যাম্পেইনটি রাজনৈতিক দল ও অন্যান্য অংশীদারদেরকাছে নাগরিকদের প্রত্যাশাসমূহকে তুলে ধরার মাধ্যম হিসেবে কাজ করছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল বাশার, জেলা সিভিল সার্জন অফিসের (ইউএনএফপিএ) ডাক্তার সাদিয়া শামরিন হৃদি, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মমিন বিএসসি,আওয়ামীলীগ নেত্রী বিএনপি নেত্রী ভিপি শাহানাজ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র প্রোগ্রাম অফিসার আশরুপা চৌধুরী, শামিমা জাহান ও মাসুদুর রহমান প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, সাংবাদিক আসাদুজ্জামান কাজল ও আবদুল মোতালেব প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..