× Banner
সর্বশেষ
হজ পালনে নতুন নিয়ম সৌদির একদিনের সরকারি সফরে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী আবারও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি আজ ১৩ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমলবার (১৩ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরীকে আধুনিক ল্যাব হিসেবে তৈরি করা হবে -সমাজকল্যাণ মন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণের চেষ্টা: তরুণ গ্রেফতার

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণের চেষ্টা

নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূকে (২৪) ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গ্রেফতারকৃত যুবকের নাম হারুনুর রশিদ ওরফে রুবেল (২৫) উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের কাসেম কেরানীর ছেলে।
রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে,গত বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার দুপুরের দিকে এ ঘটনায় অভিযুক্ত তরুণ তার নিজ গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।
চরজব্বর থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার দিনগত রাতে কেরামত গ্রামের গৃহবধূ (২৪) প্রতিদিনের ন্যায় তার বসতঘরে ঘুমিয়ে যায়। ওই দিন রাত ১টার দিকে একই গ্রামের কাসেম কেরানীর ছেলে হারুনুর রশিদ  ওরফে রুবেল কৌশলে ওই গৃহবধূর শোয়ার কক্ষে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে ভিকটিমর শৌরচিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত রুবেল পালিয়ে যায়।
ওসি তদন্ত আরো জানায়, এ ঘটনায় গতকাল শনিবার সকালে ভিকটিম বাদী হয়ে নারীও শিশু নির্যাতন আইনে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় রোববার সকালে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..