× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে ঘাড় কেটে তরুণকে হত্যা

Kishori
হালনাগাদ: সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
ঘাড় কেটে তরুণকে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে ইসমাইল হোসেন আসিফ (২২) নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা আসিফের ঘাড় কেটে হত্যা করার পর তার ব্যবহৃত মোবাইলটি নিয়ে যায়।
সোমবার (৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের হাজী ইসলাম মিস্ত্রি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আসিফ বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের সৈয়দ আলী পাটোয়ারী বাড়ির জয়নাল আবদীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একলাশপুর ইউনিয়নের হাজী ইসলাম মিস্ত্রি বাড়ির একটি ঘরে প্রায় সময় বসে চার বন্ধু’সহ আড্ডা দিতো আসিফ। এখানে বসে তারা নেশা করতো বলেও অভিযোগ করছে স্থানীয়রা। অন্যদিনের মতো সোমবার সকালেও তারা একসাথে ওই ঘরে এসে একত্রিত হয়। এরকিছুক্ষণ পর ওই ঘর থেকে চিৎকার দিয়ে বের হয়ে ঘরের সামনে এসে রক্তাক্ত অবস্থায় পড়ে আসিফ। ওই সময় ঘরের ভিতরে থাকা তার চার বন্ধু বের হয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলেই সে মারা যায়।
নিহত আসিফের বড় বোন কুলসুম আক্তার অভিযোগ করে বলেন, আসিফ তার বন্ধু সৈকত’সহ এলাকায় আড্ডা দিতো। তার ধারণা আসিফের হাতের মূল্যবান মোবাইল ফোনটি নিতে তার বন্ধুরা তাকে হত্যা করেছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেছেন।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, যে নিহত হয়েছে এবং ওই ঘরটিতে যারা থাকতো তারা সবাই পূর্বপরিচিত বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি। ধারালো ছুরি দিয়ে হত্যাকারীরা আসিফের ঘাড় কেটে দিয়েছে এবং রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..