× Banner
সর্বশেষ
অভিন্ন মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই -তথ্যমন্ত্রী সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি – তথ্যমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শা থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী শোকযাত্রার আগে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনায় সমর্থনে “বেনাপোল কাস্টমসে ২০২৫-২৬ অর্থবছরে ৪,৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, অনিয়মে কড়া ব্যবস্থা” বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে ঋণে জর্জরিত যুবকের আত্মহত্যা 

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ‘ঋণে জর্জরিত’ এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।  এ ঘটনায় সেনবাগ থানায় ১টি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। নিহত মো. হারুনুর রশিদ (৩৫) উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ইয়ারপুর গ্রামের মিজি বাড়ির মৃত ছাদু মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঋণের বোঝা সইতে না পেরে বসত বাড়ির সামনে থাকা আম গাছের ঢালের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।
ওসি আরো জানায়, এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..