× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

নোয়াখালীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

ACP
হালনাগাদ: সোমবার, ৮ আগস্ট, ২০২২
ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ইয়াবাসহ দুইজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলেন, বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের তৈয়বপুরের মৃত সৈয়দ আহম্মদের ছেলে আব্দুর রহিম(৪৫) এবং একই ইউনিয়নের লক্ষণপুরের সিরাজুল ইসলামের ছেলে নুরুল ইসলাম(৫০)।
সোমবার (৮ আগষ্ট) বিকেল টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।  এর আগে,একই দিন সকাল সাড়ে ৯টার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
 প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ছয়শত পিস ইয়াবা, মাদকদ্রব্য পরিবহন এবং বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল, নগদ ৬২হাজার টাকা এবং ৪টি মোবাইল ফোনসহ গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ । আসামিরা এলাকার পেশাদার মাদক কারবারি এবং এলাকার চিহ্নিত অপরাধী বলে জানায় পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক, বিস্ফোরক ও হত্যাসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..