× Banner
সর্বশেষ
আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সর্বনিম্নে নামবে অভিবাসন ব্যয় পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি: প্রাণহানি ও নিরাপত্তা সংকট ঘিরে উদ্বেগ বিশ্ব রেঞ্জার দিবস ২০২৬: ইতিহাস, প্রতিপাদ্য, গুরুত্ব ও রেঞ্জারদের অবদান আজ ৩১ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ৩১ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত বেশ কয়েকজন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব – জনপ্রশাসন উপদেষ্টা স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য – স্থানীয় সরকার মন্ত্রী সুদের টাকার জন্য বিধবার গাভী নিয়ে গেলেন দাদন ব্যবসায়ী

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২

ACP
হালনাগাদ: শনিবার, ৬ আগস্ট, ২০২২
আগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ২টি পাইপগান ও একটি খেলনা পিস্তল উদ্ধার করে পুলিশ।
গ্রেফতার হলেন- উপজেলার ৪নং আলাইয়াপুর ইউনিয়নের ছোট সোনাইমুড়ী গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে মোশারেফ হোসেন শান্ত (২২) ৯নং মীরওয়ারিশপুর ইউনিয়নের তালুয়া চাঁদপুর গ্রামের হাজী ছাদেক আলী বাড়ির মৃত আলী হোসেনের ছেলে মো.করিম ওরফে করিয়া (৪৫)।
শনিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল শুক্রবার বেগমগঞ্জ উপজেলার ছোট সোনাইমুড়ী এলাকায় অভিযান চালিয়ে চিহিৃত সন্ত্রাসী,চাঁদাবাজ মোশারফ হোসেন শান্তর শয়ন কক্ষে খাটের নিচে থেকে আসামির দেখানো তথ্য মতে তোষকের নিচে লুকানো অবস্থায় একটি পাইপগান উদ্ধার করা হয়। আসামি আলাইয়াপুর ইউপি এলাকার বাবু বাহিনী সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। অপরদিকে বেগমগঞ্জ থানাধীন ৯ নং মীরওয়ারিশপুর ইউনিয়নের তালুয়া চাঁদপুর এলাকা অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের সদস্য করিমরে রান্নাঘরের সিলিং থেকে তার দেখানো মতে একটি দেশীয় তৈরী পাইপগান উদ্ধার করা হয়। সে ছিনতাই,ডাকাতির সঙ্গে জড়িত।
ওসি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞেসাবাদে আসামিরা তাদের অপরাধ স্বীকার করেছে। গ্রেফতারকৃত ২ আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে আরও দুটি মামলা হয়েছে।  ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..