× Banner
সর্বশেষ
মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৬ মে, ২০২২

নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে বেগমগঞ্জ থানা পুলিশ। আটককৃত মো.রবিন উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মিয়াপুর গ্রামের গনি বাড়ীর মকবুল আহম্মদের ছেলে।

সোমবার (১৬ মে) ভোর ৫টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। এসময় তার বসত ঘরের পিছন থেকে ২টি এলজি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ভোর পাঁচটার দিকে রবিনকে তার বাড়ি থেকে আটক করে।  পরে তার ভাষ্যমতে বসত ঘরের পিছনে রান্না ঘর সংলগ্ন কবুতরের বাক্সের পিছনে সাদা বস্তায় পেছানো অবস্থায় ২টি এলজি (পাইপগান) উদ্ধার করা হয়।

এসপি আরো জানায়, এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্বে অস্ত্র আইনে মামলা রুজু করা হচ্ছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..