× Banner
সর্বশেষ
বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন

নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাটে ইমাম মুয়াজ্জিন সম্মেলন অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
ইমাম মুয়াজ্জিন সম্মেলন

নোয়াখালীর কবিরহাটে জামাতে ইসলামীর উদ্যোগে উপজেলার সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে ইমাম মুয়াজ্জিন সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কবিরহাট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত ইমাম মুয়াজ্জিন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামাতে ইসলামীর জেলা নায়েবে আমীর মাওলানা নিজাম উদ্দিন ফারুক।

উপজেলা আমীর ফখরুল ইসলাম মিলন এর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মুহাম্মদ ইয়াসিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মসজিদ মিশন সভাপতি মাওলানা মিছবাহ উদ্দিন, জেলা ওলামা বিভাগীয় সভাপতি মাওলানা নাজমুল ইসলাম শামীম, উপজেলা মানব সম্পদ বিভাগীয় সেক্রেটারি আবু মুজাহিদ, উপজেলা সহকারী সেক্রেটারি মিছবাহ উদ্দিন ভূঞা এবং হাফেজ আব্দুল্লাহ সাইফুল, উপজেলা বায়তুলমাল সম্পাদক ওলি উল্লাহ, উপজেলা ওলামা বিভাগীয় সেক্রেটারি মাওলানা নুর উদ্দিন গাজী, কবিরহাট পৌরসভা আমীর মাওলানা ফজলুল্লাহ ও বাটইয়া ইউনিয়ন আমীর মাওলানা হাফেজ নুর হোসাইন।

সম্মেলনে বক্তারা বলেন, আল্লাহর নির্দেশ অনুশারে মানুষকে ষঠিক পথের নির্দেশনা দিতে হবে।ইমাম ও মুয়াজ্জিনগণ সমাজের যাবতীয় অনাচার,সন্ত্রাস, মাদক, নারী পাচার, বাল্যবিবাহ ও আত্মহত্যার মত জঘন্য কাজ থেকে মানুষকে বিরত রাখতে ভুমিকা রাখবেন। তাহলেই আজকের ইমাম সম্মেলন সার্থক হবে বলে আমরা আশা করি। তবেই সকল শহীদের আত্না শান্তি পাবে। সম্মেলনে সকল শহিদের রুহের মাগফেরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..