× Banner
সর্বশেষ
বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এলডিসির টেকসই উন্নয়নে সহজশর্তে ও স্বল্পসুদে অর্থায়ন ও বৈশ্বিক আর্থিক সংস্কারের আহ্বান ড. তিতুমীরের ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ

নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

Kishori
হালনাগাদ: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

নোয়াখালীর চাটখিলে এক সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

গত সোমবার (৫ জানুয়ারি) রাতে এ ঘটনায় চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা আলপনা বেগম। এর আগে, গত ২-৫ জানুয়ারি সন্ধ্যার মধ্যে যে কোন এক সময়ে উপজেলার চাটখিল পৌরসভার ১নম্বর ওয়ার্ডের ফতেহপুর গ্রামের রিয়াজ উদ্দিন পাটেয়ায়ারী বাড়িতে এই চুরির এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী সোলাইমান ও তার পরিবারের সকল সদস্য বাড়ির বাহিরে অবস্থান করায় তাদের বাড়ির রক্ষণাবেক্ষণ করেন কেয়ারটেকার আলপনা বেগম। গত ২ জানুয়ারি তিনি ঢাকাতে ডাক্তার দেখাতে যান। ওই সময় তিনি সৌদি প্রবাসী সোলাইমানের পাকা ভবনের দরজা,জানালা বন্ধ করে যান। গত সোমবার সন্ধ্যায় ভবনে ঢুকে তিনি দেখতে পান ভবনের কিচেন রুমের এগজাস্ট ফ্যান ভেঙ্গে ঘরে ঢুকে ৭টি সিলিং ফ্যান,গ্যাসের সিলিন্ডার, চুলা, বৈদ্যুতিক তার, পানির মোটরসহ দেড় লক্ষ টাকার মালামাল এবং প্রবাসীর বাবা সাবেক সেনা সদস্য মরহুম আবুল কালামের পুরষ্কার প্রাপ্ত বেইজ, গিফট সামগ্রী, মেডেল, সার্টিফিকেট, পেনশনের বই ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি নিয়ে যায়।

এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলে মোন্নাফ বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..