× Banner
সর্বশেষ
সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে মসজিদের ইমামকে মারধর, গ্রেপ্তার-২

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
মায়ের শাড়ি দিয়ে ফাঁস

নোয়াখালীর সোনাইমুড়ীতে তুচ্ছ ঘটনায় মসজিদের এক ইমামকে মারধর করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ২জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, সোনাইমুড়ী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল হকের ছেলে নাছির উদ্দিন (৩৭) ও একই পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের মৃত আশরাফ আলীর ছেলে মো.ওবায়দুল্লাহ (৫৮)।

মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের মধ্য পাড়া জামে মসজিদ সামনে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী মসজিদের ইমামের নাম মাওলানা মো.নোমান সিদ্দিক (৩৫)। তিনি একই ওয়ার্ডের মধ্য পাড়া জামে মসজিদের পেশ ইমাম।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ২৬ জুলাই উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের মধ্য পাড়া জামে মসজিদে পেশ ইমাম হিসেবে যোগদান করেন মাওলানা নোমান। কয়েক মাষ ধরে মসজিদ কমিটির অভ্যন্তরীণ দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে গত ৫মে মসজিদ কমিটির সদস্য আব্দুল হান্নান কন্ট্রাক্টর নিজেদের অনুকূলে খেয়াল খুশি মত ইমাম নিয়োগের জন্য আমাকে চাকরি ছেড়ে দেওয়ার জন্য জোরপূর্বক চাপ প্রয়োগ করে। এই মাসের ১৫ মে এর মধ্যে মসজিদ ত্যাগ করার জন্য হুমকি দেয়। কারণ জানতে চাইলে আমাকে বেজায় গালমন্দ করেন। এরপর আমি নিজেই শান্তিপূর্ণ সমাধানের উদ্দেশ্যে সাধারণ মুসল্লী, মসজিদের আহ্বায়ক কমিটিসহ স্থানীয় ওলামায়েকেরামদের মঙ্গলবার ৬মে বিকেল ৩টার দিকে মসজিদে উপস্থিত থাকার আহ্বান জানাই। কিন্ত বিষয়টি তারা ভালো ভাবে নেয়নি। এজন্য মঙ্গলবার সকাল ৭টার দিকে নাছির উদ্দিন (৩৭) মোহাম্মদ আলী (৫৬)  ও মো.ওবায়দুল্লাহ (৫৮) মারমুখি হয়ে আমাকে হেনেস্তা করার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করে। একপর্যায়ে মসজিদের সামনে আমাকে এলোপাতাড়ি মারধর করে।

অভিযোগের বিষয়ে জানতে মধ্য পাড়া জামে মসজিদ কমিটির সদস্য আব্দুল হান্নান কন্ট্রাক্টরের মুঠোফোনে কল করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। ওই মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এক আসামিকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার বিকেলে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আরেক আসামিকে বুধবার সকালে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..