নোয়াখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাষ্টিস

নোয়াখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাষ্টিস
গণহত্যার বিচার, আহতদের সুচিাকৎসা ও বিগত ১৬ বছরের ঘুম, খুন  ও দুর্নীতির বিচারের দাবীতে নোয়াখালীতে শিক্ষার্থীদের মার্চ ফর জাষ্টিস কর্মসূচী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকালে নোয়াখালী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ও নোয়াখালীর সর্বস্তরের ছাত্রজনতা আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়। জেলা শহরের মাইজদী বাজার এলাকা থেকে মার্চ ফর জাষ্টিস শুরু হয়ে নোয়াখালী পৌর বাজারের সামনে এসে শেষ হয়। পরে এখানে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা।
এ সময় তারা বলেন, হাসিনা সরকারের পদত্যাগের দাবীতে ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনার হুকুমে যে গণহত্যা করা হয়েছিলো তার বিচার হতে হবে। আন্দোলনের সময় যে সব শিক্ষার্থী পুলিশের গুলিতে ও ছাত্রলীগের সন্ত্রাসী দ্বারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। এছাড়া বিগত ১৬ বছর সরকারে থাকার সময় স্বেরাচারী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরাসহ আওয়ামীলীগের মন্ত্রী-এমপি-নেতারা যে দূর্নীতি করেছে এবং ঘুম, খুন  হয়েছে তার বিচার করতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।