× Banner
সর্বশেষ
গণভোটের রায় উপেক্ষা করা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার -শিল্প ও বাণিজ্য মন্ত্রী  জিডিপি’র পাঁচ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা -শিক্ষা মন্ত্রী নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার তরুণ উদ্ভাবক ওয়াকিমুলের বানানো স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গে নতুন সরকারের মন্ত্রীদের শপথ বেনাপোল বিজিবি অভিযানে ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার বঙ্গ বিজয় নাকি রাজনৈতিক পুনর্বিন্যাস: অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ বিতর্কের নতুন পাঠ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে গাছ থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু 

Kishori
হালনাগাদ: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
কলেজ ছাত্রের মৃত্যু 

নোয়াখালীর সুবর্ণচরে গাছ থেকে পড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত আরমান হোসেন ছাবিদ (১৭) একই গ্রামের ইউসুফ মেম্বর বাড়ির মো.খলিল উল্লাহর ছেলে। তিনি সৈকত সরকারি কলেজের প্রথম বর্ষের মানবিক বিভাগের ছাত্র ছিলেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার চর জুবলী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের উত্তর কচ্ছপিয়া গ্রামের ইউসুফ মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আরমান বেলা সাড়ে ১১ টার দিকে বাড়ির ভিতর নিজেদের একটি বাদাম গাছের ডালপালা কাটতে গাছে উঠেন।  এ সময় তিনি একটি ডালে পা রাখলে ডাল ভেঙ্গে নিচে পড়ে যান। এতে তিনি বুকে ব্যাথা পেয়ে অচেতন হয়ে পড়েন। পরে বাড়ির লোকজন দেখে দ্রুত  তাকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসছে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ শাহীন মিয়া বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..