× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪

নোয়াখালীর সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় সিএনজি আরোহী আরও ৪যাত্রী গুরুত্বর আহত হয়।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ওজবালিয়া ইউনিয়নের সোনাপুর টু আলেকজান্ডার সড়কের চর শুল্লুকিয়া সংলগ্ন তাজুল ড্রাইভারের বাড়ির দরজায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে সদর উপজেলার সোনাপুর থেকে ৫জন যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা লক্ষীপুরের আলেকজান্ডারের উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রা পথে সিএনজিটি উপজেলার ওজবালিয়া ইউনিয়নের সোনাপুর টু আলেকজান্ডার সড়কের চর শুল্লুকিয়া সংলগ্ন তাজুল ড্রাইভারের বাড়ির কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার বাহিরে পানির মধ্যে ধান খেতে চলে যায়।

এতে এক নারী ও শিশুসহ পাঁচজন গুরুত্বর আহত হয়।  পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করে। তবে তাৎক্ষণিক পুলিশ ওই নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে ওই নারীর বয়স আনুমানিক ২৭। তার পরিচয় জানতে চেষ্টা নিশ্চিত করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..