× Banner
সর্বশেষ
শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান বাংলাদেশে প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু

নোবেল পুরস্কারের নগদ অর্থের পরিমাণ বেড়ে ১১ লাখ মার্কিন ডলার

admin
হালনাগাদ: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭

নিউজ ডেস্কঃ এবছর ২০১৭ সালে নোবেল পুরস্কার বিজয়ীদের নগদ অর্থের পরিমাণ বাড়ানো হয়েছে। এবারের পুরস্কার বিজয়ীরা অতিরিক্ত প্রায় এক লাখ ২৩ হাজার মার্কিন ডলারের বেশি নগদ অর্থ পুরস্কার পাবেন।

গত ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত এক বৈঠকে নোবেল ফাউন্ডেশনের বোর্ড পরিচালকরা এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে www.nobelprize.org এ বলা হয়েছে।

এ সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর প্রতিটি বিভাগে নোবেল পুরস্কারের নগদ অর্থের পরিমাণ হবে ১১ লাখ মার্কিন ডলার।

২০০১ সাল থেকে নোবেল বিজয়ীদের এক কোটি সুইডিশ ক্রোনার (প্রায় ১২ লাখ ৩৪ হাজার মার্কিন ডলার) নগদ অর্থ দেয়া হচ্ছিল।

২০১২ সালে এই অর্থের পরিমাণ কমিয়ে ৮০ লাখ সুইডিশ ক্রোনার(প্রায় ৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার) করা হয়।

এ বছর আবার এই অর্থের পরিমাণ বাড়িয়ে ৯০ লাখ সুইডিশ ক্রোনার(প্রায় ১১ লাখ দশ হাজার মার্কিন ডলার) করা হয়েছে।

নোবেল পুরস্কার ঘোষণার ঐতিহ্য অনুযায়ী, প্রতিবছর প্রথমেই চিকিৎসা শাস্ত্রের জন্য এই পুরস্কার ঘোষণা করা হয়ে থাকে৷ নিয়ম অনুযায়ী, আগামী ২ অক্টোবর চিকিৎসা শাস্ত্রের জন্য নোবেল পুরস্কার ঘোষিত হবে৷

এরপর দুইদিনে যথাক্রমে পদার্থবিদ্যা ও রসায়ন বিভাগের নোবেল পুরস্কার ঘোষণা করা হবে৷ আগামী ৬ অক্টোবর নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হবে৷ নোবেল অর্থনীতি পুরস্কার ঘোষণা করা হবে ৯ অক্টোবর। নোবেল সাহিত্য পুরস্কার ঘোষণার দিন এখনো নির্ধারণ করা হয়নি৷


এ ক্যটাগরির আরো খবর..