নেশার টাকা না পেয়ে মাকে মারধর, অতঃপর

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নেশার টাকা না পেয়ে মাকে বেদম মারধর করে আহত করার অভিযোগে উঠেছে ছেলে মাদকাসক্ত বাবুলের (২৮) নামের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এবং এই অভিযোগে বাবুলকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। বাবুল বন্দরের ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ বকুলতলা এলাকার শাহীন মিয়ার ছেলে।

এর আগে রোববার আহত মা মনোয়ারা বেগম বাদী হয়ে বন্দর থানায় মামলা করেছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বাবুল তার মা মনোয়ারা বেগমকে কারণে-অকারণে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। শনিবার রাতে নেশার টাকার জন্য বাবুল ক্ষিপ্ত হয়ে তার মাকে বেদম পিটিয়ে আহত করে। এ ঘটনায় নিরুপায় হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন মা মনোয়ারা বেগম।

বন্দর থানার ওসি আবুল কালাম জানান, বাবুল নেশার টাকার জন্য তার মাকে মেরেছে। মামলার পরে সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।