× Banner
সর্বশেষ
দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিচ্ছে অস্ট্রেলিয়া সাব-রেজিস্ট্রার বদলি বাণিজ্যে আসিফ নজরুলের সঙ্গে নেপথ্যে রমজান মাইকেল গং নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

নেপাল থেকে এই ভূকম্পনের কারণ উল্টো

admin
হালনাগাদ: সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: আজ ভোরের ভূকম্পনের উৎসস্থল ছিল ভারত-মায়ানমার সীমান্তে মণিপুরের ইম্ফল থেকে প্রায় ৩৩ কিলোমিটার দূরের তামেনলং। এই কম্পনের উত্সস্থল ভূপৃষ্ঠ থেকে ১৭ কিলোমিটার গভীরে বলে প্রাথমিক ভাবে জানানো হয়েছে। খবর আনন্দবাজার অনলাইনের।

খবরে বলা হয়- ভূবিজ্ঞানীরা বলছেন, মণিপুরের এই অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ। এর তলায় বার্মিজ আর্ক আছে। আর আছে ভারতীয় প্লেট। একে আরাকান ইয়োমা সাবডাকশন জোন বলে। এর ফলে এই অঞ্চলে বার বার ৬-৬.৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। ১৯৩০ সাল থেকে সংগৃহীত তথ্যে এমনটাই দেখা যাচ্ছে।

তবে ভূবিজ্ঞানীরা এটা জানিয়েছেন, নেপাল ভূমিকম্পের সঙ্গে এই কম্পনের একটা ফারাক রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুগত হাজরা বলেছেন, ‘নেপালের ক্ষেত্রে একটি প্লেট আরেকটি প্লেটের তলায় ঢুকে গিয়েছিল। এ ক্ষেত্রে মনে হচ্ছে একটি প্লেট আরেকটি প্লেটের থেকে দূরে যাওয়াতেই এই ঘটনা।”


এ ক্যটাগরির আরো খবর..