× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

নেপালে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৭০,নিখোঁজ বহু

Kishori
হালনাগাদ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
নেপালে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৭০,নিখোঁজ বহু

নেপালে ভারি বৃষ্টিপাত ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনে। এ ঘটনায় এখনো নিখোঁজ বহু মানুষ। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান।

সোমবার (৩০ সেপ্টেম্বর) নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ভারি বৃষ্টিপাত ও বন্যার কারণে দেশটিতে প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা। রোববারও উদ্ধার করা হয় বেশ কয়েকটি মরদেহ। এখনো নিখোঁজ আছে বহু মানুষ। রাজধানী কাঠমান্ডু অর্ধশতাব্দীর মধ্যে ভয়াবহ বন্যার মুখোমুখী হয়েছে বলে জানান গবেষকরা।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৭০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।  এছাড়া আরও ৪২ জন এখনো নিখোঁজ রয়েছেন।

নেপাল পুলিশ জানিয়েছে, বন্যা ও ভূমিধসে ১০১ জন আহত হয়েছেন। নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে ৩ হাজার ৬৬১ জনকে।

প্রতিবেদনে বলা হয়েছে, বন্যার কারণে স্কুল কলেজগুলো তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থগিত করা হয়েছে বিশ্ববিদ্যালয় পর্যায়ের পরীক্ষা। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ভারি বৃষ্টিপাতকে বন্যার কারণ হিসেবে দায়ী করছেন নেপালের আবহাওয়াবিদরা।

কাঠমান্ডু পোস্ট বলছে, এবার পানিবিদ্যা ও আবহাওয়া অধিদফতরের অধীনস্ত আবহাওয়ার পূর্বাভাস বিভাগ আবহাওয়া ব্যবস্থার পরিবর্তন এবং দুর্যোগের ঝুঁকির বিষয়ে নেপালের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আগে থেকেই সতর্ক করেছিল। কিন্তু কর্তৃপক্ষ ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি রোধ করতে ব্যর্থ হয়েছে।

বন্যা ও ভূমিধসে প্রকৃত মৃত্যুর সংখ্যা এবং ব্যক্তিগত ও সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কর্মকর্তারা এখন পয়ন্ত অনিশ্চিত অবস্থায় রয়েছেন।

এদিকে ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় বিহার রাজ্য। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি ও গাছপালা। নিরাপদ আশ্রয়ের জন্য বেগ পেতে হচ্ছে বাসিন্দাদের।

স্থানীয় আবহাওয়া অফিস বলছে, আগামী কিছুদিন বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এতে বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে জারি করা হয়েছে জরুরি সতর্কতা।


এ ক্যটাগরির আরো খবর..