× Banner
সর্বশেষ
শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান বাংলাদেশে প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু

নীতিমালা ছাড়াই ফান্ড ট্রান্সফার করছে অর্ধেকের বেশি ব্যাংক

admin
হালনাগাদ: রবিবার, ২৭ আগস্ট, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ স্টাটাস অ্যান্ড মেজারস ফর ইমপ্লিমেন্টিং ইন ব্যাংকস অব বাংলাদেশ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে আলোচকরা
অর্ধেকেরও বেশি ব্যাংকের ফান্ড ট্রান্সফার প্রাইসিংয়ের কোনও নীতিমালা নেই। কোনও নীতিমালা ছাড়াই দেশের ৫৮ শতাংশ ব্যাংক এক শাখা থেকে আরেক শাখায় ফান্ড ট্রান্সফার করছে। আবার ৯৬ শতাংশ ব্যাংক পুরনো পদ্ধতিতে ফান্ড ট্রান্সফার প্রাইসিংয়ের হিসাব কষছে। তবে ৪ শতাংশ ব্যাংক অন লাইন ক্যালকুলেটারের মাধ্যমে ফান্ড ট্রান্সফার কার্ভ ব্যবহার করে হিসাব-নিকাশ করছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

রবিবার (২৭ আগস্ট) বিআইবিএম অডিটোরিয়ামে এক সেমিনারে ‘ফান্ড ট্রান্সফার প্রাইসিং অব কমার্শিয়াল ব্যাংকস: স্টাটাস অ্যান্ড মেজারস ফর ইমপ্লিমেন্টিং ইন ব্যাংকস অব বাংলাদেশ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনটি উপস্থাপন করেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক মো. আলমগীর।

সেমিনারে ‘সাসটেইনিবিলিটি রিপোটিং প্র্যাক্টিসেস ইন ব্যাংকস অব বাংলাদেশ’ শীর্ষক আরও একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনটি উপস্থাপন করেন বিআইবিএমের পরিচালক (গবেষণা উন্নয়ন ও কনসালটেন্সি) ড. প্রশান্ত কুমার ব্যানার্জ্জী।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইবিএমের মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধূরী।

‘ফান্ড ট্রান্সফার প্রাইসিং অব কমার্শিয়াল ব্যাংকস: স্ট্যাটাস অ্যান্ড মেজারস ফর ইমপ্লিমেন্টিং ইন ব্যাংকস অব বাংলাদেশ’ প্রতিবেদনে বলা হয়েছে, ৬২ শতাংশ ব্যাংকের ফান্ড ট্রান্সফার প্রাইসিং হয় ক্ষেত্রে ম্যানুয়ালি। আবার ৮৫ শতাংশ ব্যাংকের একটি নির্দিষ্ট কমিটির মাধ্যমে ফান্ড ট্রান্সফার প্রাইসিং হয়।

এদিকে ‘সাসটেইনিবিলিটি রিপোর্টিং প্র্যাক্টিসেস ইন ব্যাংকস অব বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, গ্লোবাল রিপোটিং ইনিসিয়েটিভস (জিআরআই) গাইড লাইন অনুসরণ করে রিপোটিং করে মাত্র ৭ টি ব্যাংক। ৩৪টি ব্যাংক জিআরআই গাইড লাইন অনুসরণ করছে না।

অবশিষ্ট ব্যাংকগুলো আংশিক জিআরআই গাইড লাইন অনুসরণ করছে। যদিও ২০১৫ সালের জুনের মধ্যে স্বাধীনভাবে সাসটেইনিবিলিটি রিপোর্ট (আইএসআর) প্রকাশ করার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। তবে এ সময়ের মধ্যে জিআরআই গাইড লাইন অনুসরণ করে প্রতিবেদন করছে মাত্র ৭টি ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর বলেন, ২০১৬ সালে বাংলাদেশ জিডিপি প্রবৃদ্ধি ৭.১ শতাংশ অর্জন করেছে। যা এশিয়ার সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জনকারী দেশগুলোর মধ্যে তৃতীয়। তবে বাংলাদেশের ক্ষেত্রে উন্নয়ন এবং টেকসই পরিবেশ দুটোই একই সঙ্গে ধরে রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে ব্যাংকগুলোর সাসটেইনিবিলিটি রিপোটিংও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশ ব্যাংক থেকে সাসটেইনিবিলিটি রিপোটিংয়ের জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। তবে বিভিন্ন কারণে অধিকাংশ ব্যাংক তা করতে ব্যর্থ হয়েছে।

বিআইবিএমের মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধূরী বলেন, ‘সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়ন করা। এ লক্ষ্য পূরণে টেকসই অর্থায়নের কোনও বিকল্প নেই। তবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী হাতেগোনা কয়েকটি ব্যাংক সাসটেইনিবিলিটি রিপোর্টিং করছে।’ তিনি বলেন, ‘ফান্ড ট্রান্সফার প্রাইসিংয়ের ক্ষেত্রে একটি নির্দিষ্ট রেট নির্ধারণ করতে হবে।’

প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী বলেন, ‘যেসব ব্যাংক জিআরআই গাইড লাইন অনুসরণ করবে, তাদের বিশেষ সুবিধা দেওয়া যেতে পারে। এতে ব্যাংকগুলো জিআরআই গাইড লাইন অনুসরণে আগ্রহ বাড়বে।’ তিনি বলেন, ‘বাংলাদেশে প্রয়োজনের তুলনায় ব্যাংকের সংখ্যা বেশি হওয়ায় অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে।’

বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এবং বিআইবিএমের সুপারনিউমারারি অধ্যাপক ইয়াছিন আলি বলেন, ‘মোট ঋণের দশমিক ৫ শতাংশ টেকসই অর্থায়ন হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের ৫০টি আইটেমে টেকসই অর্থায়ন করার কথা থাকলেও ১২টিতে অর্থায়ন করেছে ব্যাংক। এ চিত্র খুবই হতাশাজনক। আসলে ব্যাংকগুলো টেকসই অর্থায়ন করছে না বলে প্রতিবেদনও করতে ব্যর্থ হচ্ছে।’

বিআইবিএমের সুপারনিউমারারি অধ্যাপক ও পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী বলেন, ‘ব্যাংক কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে না পারলে সময়মতো রিপোর্টিং করা সম্ভব নয়। ভবিষ্যতে জিআরআই গাইড লাইন অনুসরণ করে এজিএমে প্রতিবেদন উপস্থাপন বাধ্যতামূলক হতে পারে। এ কারণে ব্যাংকগুলোর সক্ষমতা বাড়ানো যেতে পারে।’

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, ‘ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংক সাসটেইনেবল রিপোর্টিং অ্যান্ড ফান্ড ট্রান্সফার প্রাইসিং নীতিমালা করার বিষয়ে কিভাবে ব্যাংকগুলোকে সহযোগিতা করা যায়, তা ভেবে দেখা হচ্ছে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. স্বপন কুমার বালা।


এ ক্যটাগরির আরো খবর..