করোনায় নিহত ডাক্তার পুলিশ সাংবাদিক ও ল্যাবের জন্য ৮ লাখ টাকার অনুদান

করোনায় নিহত ডাক্তার পুলিশ সাংবাদিক ও ল্যাবের জন্য ৮ লাখ টাকার অনুদান
সুজন পাল নোয়াখালীঃ নোয়াখালীতে একরাম চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনা যুদ্ধে নিহত ডাঃ মহিনের পরিবারের জন্য ২ লক্ষ টাকা, নিহত পুলিশ সদস্যের পরিবারের জন্য ৫০ হাজার টাকা ও ঢাকায় নিহত এক সাংবাদিক পরিবারের জন্য ৫০ হাজার টাকা অনুদান ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনা পরিক্ষার ল্যাব বসানোর জন্য ৫ লক্ষ টাকা সহ মোট ৮ লক্ষ টাকার চেক প্রদান করেন।
বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে করোনা পরিস্থিতি নিয়ে এক আলোচনা সভায় নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী আনুষ্ঠানিক ভাবে মানবিক দিক বিবেচনা করে জেলা প্রশাসকের উপস্থিতিতে এই অনুদান প্রদান করেন।
এ সময় জেলা প্রশাসক তন্ময় দাস, সিভিল সার্জন মমিনুর রহমান, নোয়াখালী স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিব) এর সভাপতি ডাঃ ফজলে এলাহী, সাধারণ সম্পাদক ডাঃ মাহাবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জতি ক্ষৃশা ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম সামছুউদ্দিন জেহান ও সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন। এর আগে আবদুল মালেক মেডিক্যাল কলেজের ল্যাব পরিক্ষার জন্য ৫ লক্ষ টাকা অনুদানের চেক প্রদান করেন।
তিনি করোনা সংক্রান্ত বিষয়ে প্রশাসনকে আরো জোরালো ভূমিকা রাখার জন্য অনুরোধ জানান একই সাথে ব্যবসায়ীদেরকে দ্রব্য মূল্য নিয়ন্ত্রন রাখার অনুরোধ জানান, এর ব্যতিক্রম ঘটলে প্রশাসন যথাযত ব্যবস্থা নিবে বলে হুশিয়ারি করেন। জানা যায়, একরাম চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে গরিব ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।