× Banner
সর্বশেষ
হজ পালনে নতুন নিয়ম সৌদির একদিনের সরকারি সফরে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী আবারও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি আজ ১৩ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমলবার (১৩ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরীকে আধুনিক ল্যাব হিসেবে তৈরি করা হবে -সমাজকল্যাণ মন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত

নিস্তেজ করে দুই যুবলীগ কর্মীসহ তিন জনকে গুলি করে হত্যা

admin
হালনাগাদ: সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদক: যুবলীগের দুই নেতাকর্মীসহ তিন বন্ধুকে আগে নেশাজাতীয় দ্রব্য সেবন করে নিস্তেজ করা হয়। এরপর খুব কাছ থেকে তাঁদের মাথায় গুলি করে হত্যা করা হয়।

দিনাজপুরের ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

আজ সোমবার সকাল ৯টার দিকে ঘোড়াঘাট উপজেলার কলাবাড়ী এলাকায় দিনাজপুর-ঢাকামহাসড়কের পাশে গুলিবিদ্ধ অবস্থায় ওই তিন যুবকের লাশ উদ্ধার করা হয়। কলাবাড়ীর পুকুরপাড় থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন নাটোর শহরের কানাইখালী মহল্লার বাসিন্দা পৌর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রেদোয়ান সাব্বির (৩৭) ও কালুর মোড় এলাকার বাসিন্দা পৌর যুবলীগের কর্মী সোহেল রানা (৩৮) এবং তাঁদের বন্ধু কানাইখালী মহল্লার বাসিন্দা আবদুল্লাহ আকন্দ (৩৮)।

ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সদর আলীসহ কয়েকজন জানান, আজ সকালে দিনাজপুর-ঢাকা সড়ক দিয়ে কয়েকজন পথচারী হেঁটে যাচ্ছিলেন। এ সময় তাঁরা মহাসড়কের ১০-১২ গজ উত্তরপাশে কলাবাড়ী পুকুরপাড়ে তিনজনের লাশ পড়ে থাকতে দেখেন।

তাৎক্ষণিক ঘোড়াঘাট থানায় খবর দিলে সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসরাইল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে গুলিবিদ্ধ ওই তিন যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুর ২টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, তাদের অন্যত্র গুলি করে হত্যার পর রাতে লাশ তিনটি এখানে এনে ফেলে রেখে যাওয়া হয়েছে। নিহতরা সবাই নাটোর জেলার বাসিন্দা। কী কারণে কারা তাঁদের হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

থানার এসআই তাইজুল ইসলাম জানান, নিহত তিনজনকে আগে নেশাজাতীয় দ্রব্য সেবন করে নিস্তেজ করা হয়। তারপর তাঁদের খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। তিনটি লাশের মধ্যে দুই যুবকের কপালে এবং এক যুবকের মাথার বাম পাশে গুলির চিহ্ন রয়েছে। সেখান থেকে দুটি মদের বোতল উদ্ধার করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..