নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ভোলায় ২৩ জেলের জেল-জড়িমানা

ভোলা প্রতিনিধি॥  সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ ধরার অপরাধে ২৩ জেলের জেল-জড়িমানা করেছে ভ্রাম্যমান আদালত। এদের মধ্যে ২০ জনকে ১বছর করে কারাদণ্ড ও ২ জনকে ৮ হাজার টাকা এবং ১ জনকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইলিশ প্রজনন মৌসুমের ৩য় দিনে শুক্রবার (১১অক্টোকর) সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা সদর, মনপুরা, তজুমদ্দিনের মেঘনা ও চরফ্যাশনের তেঁতুলিয়া নদী থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের জেল-জরিমানা করা হয়।

এছাড়াও এসব অভিযানে জব্দ করা হয়েছে একটি ফিশিং বোর্ট ও এক হাজার ২৬০ কেজি ইলিশ। জব্দ ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

ভোলা জেলা মৎস্য অফিসার আজাহারুল ইসলাম জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের পুলিশ ও কোস্টগার্ড নিয়ে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪ উপজেলার বিভিন্ন পয়েন্ট থেকে ২৩ জেলেকে জাল, ট্রলার ও মাছসহ আটক করা হয়। পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত তাদেরকে জেল-জরিমানা করেন।

উল্লেখ্য,৯ অক্টোবর থেকে ৩০অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন সময়। এসময় মেঘনা-তেঁতুলিয়াসহ সব নদীতে ইলিশ ধরা, বিক্রি, মজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।