× Banner
সর্বশেষ
‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী পাঁচ দিনের সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান নড়াইলে ছুরিকাঘাতে যুবক হত্যা রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত তাঁতশিল্পের উন্নয়নে প্রান্তিক তাঁতিদের মতামতকে গুরুত্ব দিচ্ছে সরকার  – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

আলু চাষে ঝিনাইদহে কৃষকের মুখে হাসি ফুটেছে

Kishori
হালনাগাদ: শনিবার, ২ মার্চ, ২০১৯

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥
ঝিনাইদহ জেলায় আলুর ভাল ফলনের সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে চাষিরা ক্ষেত থেকে আলু উঠাতে শুরু করেছে। উৎপাদিত আলুর ভালদাম পাচ্ছে চাষিরা। ফলে আলু চাষিদেও খরচের তুলনায় লাভবান হচ্ছেন।

ঝিনাইদহ কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলার ৬টি উপজেলায় চলতি মৌসুমে ১৪’শ ২০ হেক্টর আলুর আবাদ করেছে কৃষকরা। আর এপরিমান আবাদ থেকে ৯’হাজার ২’শ ৩০ টন আলু উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে। কৃষি বিভাগের হিসাব মতে উপজেলার মহেশপুরে সবচেয়ে বেশি এবং শৈলকুপা উপজেলায় আলুর কম আবাদ হয়েছে।

জেলার মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের আলু চাষি মতিয়ার রহমান জানান, তিনি এবার প্রায় তিন বিঘা জমিতে আলুর আবাদ করে ছিলেন। তার প্রতি বিঘা জমিতে প্রায় ২৫/২৬ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু প্রতি বিঘা জমিতে আলু প্রায় ১’শ-১’শ ১০ মণ হারে উৎপাদন হয়েছে। তিনি আরো জানান, এবছর প্রতি বস্তা (৬০ কেজি) আলু ৬’শ থেকে সাড়ে ৭’শ ১০-১২ টাকা দরে বিক্রি হচ্ছে।

কোটচাঁদপুরে আলু ব্যবসায়ি ছাব্দার হোসেন জানান, এবছর বাজারে আলুর দাম এখন পর্যন্ত ভাল আছে। বাজারে আলুর চাহিদা ভালো। তিনি আরো জানান, গত বছর আলুর দাম হঠাৎ করেই কমে যাওয়ায় অনেক কৃষকের লোকসান হয়েছিল। যে কারনে অন্যান্য এলাকায় আলুর আবাদ কম হয়েছে।

এ বিষয়ে ঝিনাইদহ কৃষি বিভাগের উপ-পরিচালক জিএম আব্দুর রউফ জানান, এ বছর কৃষি বিভাগের পরামর্শে এবং কম খরচে কৃষকরা বেশি পরিমান আলু উৎপাদন করতে পেরেছে। ফলনও ভাল হবে। তবে আলু বিক্রির বাজার আরো একটু বেশি পেলে ভাল হত।


এ ক্যটাগরির আরো খবর..