নিষিদ্ধ সংগঠন আল্লাহর দলের ৮ সদস্যকে গ্রেফতার

নিষিদ্ধ সংগঠন আল্লাহর দলের ৮ সদস্যকে গ্রেফতার

নিষিদ্ধ সংগঠন আল্লাহর দলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। তাদের কাছ থেকে উগ্রবাদী নথিপত্র, নগদ ১৮ হাজার ৯৯৫ টাকা এবং ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। খুলনায় গোপন বৈঠক চলাকালীন সময়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৬ এর কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল রওশনুল ফিরোজ এসব তথ্য জানান।

গ্রেফতার ৮ জন হলেন- মো. হাফিজুর রহমান (৩২), মো. জিল্লুর রহমান (৩১), মো. আলমগীর হোসেন মুন্সী (৩০), মো. কাইয়ুম হোসেন (৩৩), মো. রাজিবুল আলম (৩৭), মো. সুমন বেপারী (৩৩), মো. মুস্তাকিন হোসেন (২৬) ও মো. জাহাঙ্গীর (২৯)।

র‌্যাব-৬ এর কমান্ডিং অফিসার জানান, শুক্রবার (১৮ ডিসেম্বর) খুলনার লবণচরা থানাধীন সালাউদ্দিন ইউসুফ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে কাইয়ুম আয়রন ওয়ার্কশপে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করে র‌্যাব-৬।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।