× Banner
সর্বশেষ
শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান বাংলাদেশে প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু

নিশ্চিত গার্দিওলা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: বুন্দেসলিগা ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগে যোগ দিচ্ছেন পেপ গার্দিওলা। তাছাড়া বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে চুক্তি নবায়ন না করায় তার ক্লাব পরিবর্তন এক প্রকার নিশ্চিত হয়ে পড়েছিল। ইংলিশ লিগের অন্য ক্লাবগুলো তার প্রতি আগ্রহ দেখালেও অবশেষে সেই ম্যানচেস্টার সিটিতেই যোগ দিচ্ছেন গার্দিওলা। সিটিজেনদের সঙ্গে তিন বছরের চক্তিতে একমত হয়েছেন এই স্প্যানিশ কোচ।

গ্রীষ্মের দলবদলেই ইতিহাদ স্টেডিয়ামের ক্লাবটির কোচ হেসেবে দেখা যাবে গার্দিওলাকে। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ম্যানসিটিতে কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বর্তমান কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি। এরপর থেকেই সিটিজেনদের কোচ হিসেবে গার্দিওলাকে দেখতে পাবে ভক্তরা। এ প্রসঙ্গে ম্যানসিটি এক বিবৃতিতে জানায়, ‘৬২ বছর বয়সি পেলেগ্রিনি এই ঘোষণাকে পুরোপুরি সমর্থন করছেন। বার্সেলোনার সাবেক কোচ গার্দিওলার সঙ্গে একটি চুক্তি স্থাপন করেছে ক্লাব।’

ইউরোপিয়ান ফুটবলে কোচ হিসেবে পেপ গার্দিওলার অবস্থান অনেক উপরে। বার্সেলোনার মতো বিশ্বসেরা ক্লাবটিতে তাদের ইতিহাসে প্রথমবারের মতো ট্রেবল শিরোপা জেতান তিনি। কাতালান ক্লাবটিতে দারুণ সাফল্যের পর বুন্দেসলিগার ক্লাব বায়ার্নেও নিজেকে প্রমান করে চলছেন গার্দিওলা। এক চ্যাম্পিয়ন্স লিগ ছাড়া তার অধীনে সম্ভাব্য প্রায় সব শিরোপাই জিতেছে বাভারিয়ানরা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কোচ হিসেবে এ পর্যন্ত ২৩৯টি লিগ ম্যাচে মাত্র ১৯টিতে হার দেখেছেন গার্দিওলা।


এ ক্যটাগরির আরো খবর..