স্বামী- শ্বশুরের বিরুদ্ধে নির্যাতনের মামলা করে হুমকীতে পড়ার অভিযোগ করেছেন নাটোরের বাগাতীপাড়ার এক গৃহবধূ সম্পা খাতুন ও তার পরিবার। একই সাথে প্রতিকার না পাওয়ারও অভিযোগ করেছেন।
মঙ্গলবার নাটোরের বাগাতীপাড়ায় একটি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গৃহবধূ ও তার পরিবার এই অভিযোগ করেন। সম্পা খাতুন বাগাতীপাড়া উপজেলার বিজলী দীঘাপাড়ার নুরুজ্জামান শেখের মেয়ে। তবে পুলিশ নিরবিচ্ছিন্নভাবে তদন্তকাজ চালিয়ে নেওয়ার দাবি করেছে। অপরদিকে অভিযুক্তরা হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
সম্পা খাতুন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, চার বছর পূর্বে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বৃ-কাশো গ্রামের মোজাহার মোল্লার ছেলে সজল মোল্লার সাথে পারিবারিকভাবে সম্পার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরেই স্বামী সজল দুই লাখ টাকা যৌতুক দাবী করে। সেই টাকা দিতে অপারগতা স্বীকার করলে গৃহবধুকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে এবং তার বাবার দেওয়া উপহার দেড় ভরি ওজনের সোনার গহনা তার শ্বশু’র কেড়ে নেয়। পরে নির্যাতনের মাত্রা বেড়ে গেলে গতি ১৫ সেপ্টেম্বর মোবাইল ফোনে বাবার বাড়ীর লোকজন কে জানালে সম্পার না-ভাই – মামীসহ কয়েকজন লোক তার শ্বশুর বাড়ীতে যান। সেখানে যৌতুকের টাকা নিয়ে দুই পরিবারের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শ্বশুর বাড়ীর লোকজন লাঠি দিয়ে তাদেরকে বেধড়ক পিটিয়ে আহত করে। মারপিটে গৃহবধূ ‘র ৃমা সাহারা বেগমের হাত ভেংগে যায় এবং মামী আলেয়া বেগম চোখের উপর আঘাতপ্রাপ্ত হন। পিটানোরপর তাদেরকে একটি ঘরে আটকিয়ে রাখা হয়। এ-সময় ৯৯৯ এ কল করলে পুলিশের সহায়তায় তারা মুক্ত হন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে ওই গৃহবধূর স্বামী- শ্বশুরসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। তিনি বলেন, আদালত পুলিশের পিবিআইকে মামলাটি তদন্তের নির্দেশ নির্দেশ দেন।
এদিকে সম্পার মামা নাসির উদ্দিন ওই মামলা তুলে নেওয়ার জন্য আসামী পক্ষ নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। এছাড়াও তারা পাল্টা একটি মিথ্যা মামলা করে হয়রানি করছে।
এবিষয়ে গৃহবধূর শ্বশুর মোজাহার মোল্লা হুমকির বিষয়টি অস্বীকার করেছেন। তবে তারা একটি মামলা করার কথা স্বীকার করেছেন।
এ ক্যটাগরির আরো খবর..