× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

নির্মাতার লুকোচুরি ‘বাহুবলি-টু’ নিয়ে

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬

বিনোদন ডেস্ক: ‘বাহুবলি-দ্য বিগিনিং’ ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ভারতের অন্যতম জনপ্রিয় সিনেমা। সিনেমাটি যারা দেখেছেন তাদের মনে একটাই প্রশ্ন, ‘কাটাপ্পা কেন বাহুবলিকে হত্যা করলেন?’

দর্শকের সেই আগ্রহ যেন ‘বাহুবলি-দ্য কনক্লুশন’ সিনেমা মুক্তি পর্যন্ত বজায় থাকে এবং কোনোভাবেই যেন আসল কারণ ফাঁস না হয় সেজন্য সব ধরনের সতর্কতা বজায় রাখছেন নির্মাতা।

এখন পর্যন্ত বাহুবলিকে হত্যার রহস্য জানতেন দুই জন ব্যক্তি। একজন চিত্রনাট্যকার বিজয়েন্দ্র প্রসাদ এবং অন্যজন পরিচালক এসএস রাজামৌলি। সম্প্রতি বাহুবলিকে হত্যা রহস্যের সেই আলোচিত দৃশ্যটির দৃশধারণের কাজ করা হয় বলে প্রকাশিত একটি প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়েছে, শুধুমাত্র চারজন ব্যক্তিকে নিয়ে এ দৃশ্যটি শুটিং করা হয়েছে। এমনিতে শুটিং সেটে শত শত লোকজন থাকলেও দৃশ্যটিধারণের আগে রাজামৌলি মাত্র চারজন ব্যক্তিকে সেটে রেখেছিলেন। তাদের একজন কাটাপ্পা চরিত্র অভিনেতা সত্যরাজ, বাহুবলি অর্থাৎ প্রভাস, সিনেমাটোগ্রাফার সেনথিল এবং প্রযোজক শভু।

রাজামৌলি নাকি চাইছেন না এতদিন ধরে যে রহস্যটি তিনি দর্শক মনে জাগিয়ে রেখেছেন এখন এসে সেটি ফাঁস হয়ে যাক। এজন্যই তার এই লুকোচুরি।

বাহুবলি-দ্যকনক্লুশন’  সিনেমাটিতে অভিনয় করছেন প্রভাস, রানা দাগ্গুবতি, তামান্না, আনুশকা শেঠী, সত্যরাজ, রামায়া কৃষ্ণা সহ অনেকে। আগামী ২৮ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।


এ ক্যটাগরির আরো খবর..