× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল

পিআইডি

নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দেবে বর্তমান সরকার -পররাষ্ট্র উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বহির্বিশ্বের চাপের কোনো বিষয় নেই। অন্যান্য দেশ বাংলাদেশের সঙ্গে কতটুকু ভালো সম্পর্ক রাখবে, সেটা তাদের বিষয়। ১২ ফেব্রুয়ারি নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দেবে বর্তমান সরকার। বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শনিবার (৩ জানুয়ারি) মুন্সীগঞ্জে সরকারি দফতর প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, বিচার নিয়ে তাড়াহুড়ার সুযোগ নেই। বিচার সময় বেঁধে হয় না। তারপরও সরকারের সার্বিক চেষ্টা থাকবে আসামিদের যত দ্রুত সম্ভব বিচারের মুখোমুখি করার।

তৌহিদ হোসেন বলেন, হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফেরত আনার চেষ্টা চলছে। তবে, এখনও আমরা শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারছি না আসামিরা কোথায় আছে। আমরা ইনডিগেশান পেয়েছি তারা সমম্ভত পার হয়ে গেছে। খুব সুনির্দিষ্ট জায়গা যদি চিহ্নিত করা যেতো তাহলে বলা যেতো ভারতেই আছে তারা।

এর আগে, শনিবার সকাল ১১টার দিকে পররাষ্ট্র উপদেষ্টা মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ কোটগাঁওয়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহরের উত্তর ইসলামপুর এলাকায় জুলাই আন্দোলনে শহীদ তিনজনের কবর জিয়ারত করেন এবং শহীদ পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন।

এরপর বেলা ১২টার দিকে পররাষ্ট্র উপদেষ্টা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।


এ ক্যটাগরির আরো খবর..