× Banner
সর্বশেষ
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণ-অভ্যুত্থান দিবস: গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল – পার্থ

মাদারীপুর প্রতিনিধি

নির্বাচন বানচাল করে মানুষের ওপর আক্রমণ করার অধিকার কারো নেই -বাহাউদ্দিন নাছিম

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
নির্বাচন বানচাল

আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করা আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ। নির্বাচনে মানুষের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব জনগণ যাকে দেবে, তারাই দেশ পরিচালনা করবে। এক্ষেত্রে নির্বাচন বানচাল করে মানুষের ওপর আক্রমণ করার অধিকার কারো নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

বৃহস্পতিবার (২৯ জুন) সকালে মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় শেষে তিনি এ মন্তব্য করেন।

এ সময় বাহাউদ্দিন নাছিম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি-জামায়াত বড় ধরনের নাশকতা কিংবা হামলা চালাতে পারে। বিএনপি-জামায়াত বাংলাদেশের মানুষকে টার্গেট করে বোমা হামলা, অগ্নিসন্ত্রাস করার পাশাপাশি বিভিন্ন জঙ্গিবাদী শক্তিকে পৃষ্টপোষকতা করে। এ অশুভ শক্তি যে কোনো সময় দেশের বিরুদ্ধেও ষড়যন্ত্র করতে পারে। এ সন্ত্রাসীগোষ্ঠী নির্বাচন চায় না, তারা বানচাল করতে চায়। বিএনপি অগ্নিসন্ত্রাস করে ভয়ভীতি দেখিয়ে মানুষকে জিম্মি করতে চায়। এদের বিপক্ষে আওয়ামী লীগ সজাগ রয়েছে। আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর।


এ ক্যটাগরির আরো খবর..