× Banner
সর্বশেষ
থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে – ডিএমপি কমিশনার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নির্বাচন পর্যবেক্ষণে ১৬টি দেশের ১৭৮ বিদেশি পর্যবেক্ষক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮

ইলেকশন মনিটরিং ফোরামের ১০ জনসহ ১৬টি দেশের ১৭৮ বিদেশি পর্যবেক্ষককে নির্বাচন পর্যবেক্ষণ করার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এরমধ্যে কানাডা, মালেশিয়া, ভারত, শ্রীলঙ্কা ও নেপালের প্রতিনিধি রয়েছেন।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে ইলেকশন মনিটরিং ফোরাম।

নির্বাচন কমিশনের নিবন্ধিত ৩১টি নির্বাচন পর্যবেক্ষক সংগঠন ও ২৬টি এনজিওর সমন্বয়ে গঠিত ইলেকশন মনিটরিং ফোরাম এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইলেকশন মনিটরিং ফোরামের পরিচালক আবেদ আলী। লিখিত বক্তব্যে তিনি বলেন, একাদশ সংসদ নির্বাচনকে আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্য করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে নির্বাচন কমিশন ১৬টি দেশের ১৭৮ বিদেশি পর্যবেক্ষককে নিবাচন পর্যবেক্ষণ করার অনুমোদন দিয়েছে।

এরমধ্যে রয়েছে কানাডার লেবার মার্কেট প্ল্যানিংয়ের এনালাইসিস্ট তানিয়া দেওয়ান পস্টার, মানবাধিকার কর্মী চ্যালি দেওয়ান পস্টার, মালেশিয়ার চেনজিং লাইভসের প্রজেক্ট ডিরেক্টর হারতিনি বিনতিয়া জাব্বার, মালেশিয়ার হিউম্যান এইড অ্যান্ড রিলেফের চেয়ারম্যান জেসমি আজাহারী বিন জোহারী প্রমূখ। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, কিছু সংগঠন রয়েছে, যারা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মদদপুষ্ট হয়ে নির্বাচন এলেই ভিত্তিহীন ও অযৌক্তিক প্রতিবেদন দিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে।

এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। ইলেকশন মনিটরিং ফোরাম এসব সংগঠনকে চিহ্নিত করে নির্বাচনে পর্যবেক্ষক মনোনীত না করলে দেশের মঙ্গল হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ইলেকশন মনিটরিং ফোরাম ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২১৪টি আসনে নির্বাচন পর্যবেক্ষণ করবে। এসব আসনে তাদের ৫ হাজার ৭৯৬ জন পর্যবেক্ষক কাজ করবেন। বাকি আসনগুলোতে অন্যান্য সংগঠনের পর্যবেক্ষণের প্রতিবেদন নিয়ে নিজেদের প্রতিবেদন পূর্ণ করবে ইলেকশন মনিটরিং ফোরাম।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইন সংস্থা কেন্দ্রের (আসক) সামশুল হক, তৃণমূল উন্নয়ন সংস্থার খন্দকার ফারুক আহমেদ, অ্যাসোসিয়েশন ফর রাইট অ্যান্ড পিসের আসমাউল হুসনা, স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবক’-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান মো. বাবুল, হাই লাইট ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. সাহিদুল ইসলামসহ অন্যরা।


এ ক্যটাগরির আরো খবর..