নির্বাচন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনারের বৈঠক

নির্বাচন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনারের বৈঠক

নির্বাচন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনারের বৈঠক । দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ রোববার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার কিছুসময় আগে বঙ্গভবনে তাদের এই বৈঠক শুরু হয়।

ইসি সূত্রে জানা গেছে, বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।

বৈঠকে সিইসির সঙ্গে ইসি সচিব মো. জাহাংগীর আলমও থাকবেন বলে এর আগে জানানো হয়।

এদিকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার জানিয়েছেন, রাষ্ট্রপতি অনুমতি দিলে আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিনের জন্য তারা ভোটের দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৬০ জন। আজ ১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক নিয়েই প্রার্থীরা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন। আর ৭ জানুয়ারি ভোটগ্রহণ হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।