× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

ডেস্ক

নির্বাচন নিয়ে ইসির সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন : মাইকেল মিলার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
নির্বাচন নিয়ে ইসির সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন : মাইকেল মিলার

ইসির সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) চলমান প্রস্তুত সন্তোষজনক বলে মনে করেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর২০২৫) ইসির সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

নির্বাচন পর্যবেক্ষণে তারা বেশি সংখ্যক পর্যবেক্ষক পাঠাতে চান জানিয়ে মাইকেল মিলার বলেন, নির্বাচন নিয়ে ইসির চলমান প্রস্তুতি সন্তোষজনক। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে আশাবাদী ইইউ। ইইউ নির্বাচন সংক্রান্ত সব ধরনের বিষয়ে সহযোগিতা করতে চায়।

তবে লজিস্টিক ও সিকিউরিটির চ্যালেঞ্জ রয়েছে মন্তব্য করে তিনি বলেন, নতুন ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে ভোটকেন্দ্রে নেয়াকে অন্যতম চ্যালেঞ্জ হিসেবে দেখছে ইইউ।

ইইউ রাষ্ট্রদূত বলেন, বৈঠকে সিইসির পক্ষ থেকে সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির কথা জানানো হয়েছে। ইইউর পক্ষ থেকেও সব ধরনের সহযোগিতা করার বিষয়ে বলা হয়েছে।

এ সময় জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনকে ইইউ ইতিবাচক হিসেবে দেখছে বলেও জানান মাইকেল মিলার।


এ ক্যটাগরির আরো খবর..