× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

নির্বাচন থেকে সরে না দাঁড়ানোর করাণে কর্মীকে হত্যা দাবি প্রার্থীর

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Parvez.jpg

যশোর প্রতিনিধি: যশোর শহরের ঘোপ বেলতলা বউবাজার এলাকায় পারভেজ (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় স্থানীয়রা কেউ মুখ খুলছেন না। তবে পারভেজ যে প্রার্থীর পক্ষে প্রচারণা করছিলেন তার দাবি তাকে নির্বাচন থেকে সরে যেতে হুমকি দেয়া হয়েছিল। এর দুইদিন পরই এ হত্যাকান্ড ঘটেছে। অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন প্রতিপক্ষ প্রার্থী বর্তমান কাউন্সিলর মোকসিমুল বারী অপু। এদিকে পুলিশ বলছে, হত্যার ঘটনায় ৯জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকান্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে নির্বাচন যে অভিযোগ তা খতিয়ে দেখা হবে।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, পারভেজ যশোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম সোহাগের প্রচারণা করছিল। মঙ্গলবার সন্ধ্যায় প্রচারণা চালিয়ে বউবাজার এলাকার বাদল মোল্লার চায়ের দোকানে গিয়ে বসে। এসময় সেখানে চারজনের সাথে তার বাকবিতন্ডা হয়। একাপর্যায়ে তারা তাকে ধাওয়া দিয়ে তসিলমের বাড়ির সামনে নিয়ে কুপিয়ে জখম করে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয়রা উৎসুক হয়ে ক্রাইম সিন দেখতে আসলেও হত্যার বিষয়ে কেউ মুখ খুলছে না।

এদিকে পারভেজ হত্যার পর তার মরদেহ দেখে অসুস্থ হয়ে পড়েন কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম সোহাগ। রাতেই তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দাবি করেছেন বর্তমান কাউন্সিলর মোকসিমুল বারী অপু তাকে নির্বাচন থেকে সরে যেতে হুমকি দেয়া হয়েছিল। এর দুইদিন পরই এ হত্যাকান্ড ঘটেছে।

অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন প্রতিপক্ষ প্রার্থী বর্তমান কাউন্সিলর মোকসিমুল বারী অপু। তিনি দাবি করেন, সোহাগের লোকজন তার সাথে যোগাযোগ করেছিল। হত্যার যে অভিযোগ আনা হচ্ছে তা ভিত্তিহীন।

এদিকে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নিহতের পিতা ৯জনকে আসামি করে মামলা করেছেন। পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকান্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে নির্বাচন যে অভিযোগ তা খতিয়ে দেখা হবে।


এ ক্যটাগরির আরো খবর..