× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোনো সুযোগ নেই -কাদের

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১০ আগস্ট, ২০২২
https://thenewse.com/wp-content/uploads/Kader-9.jpg

আওয়ামী লীগের ক্ষমতার উৎস এদেশের জনগণ এবং ক্ষমতা দেওয়ার মালিক মহান আল্লাহ। নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোনো সুযোগ নেই। সরকার নয়, নেতিবাচক রাজনীতি ও নির্বাচন বিমূখতার জন্য বিএনপিরই রাজনীতি থেকে বিদায় নেওয়ার সময় এসেছে।  বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১০ আগস্ট) আওয়ামী লীগ সরকারের নাকি বিদায় নেওয়ার সময় এসেছে, বিএনপি মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের এক বিবৃতিতে এ কথা বলেন।

তিনি তাঁর বিবৃতিতে আরও বলেন, বিএনপির মতো জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলের মুখের কথায় জনগণের এখন আর কোনো আস্থা নেই।

বিএনপি সরকার পরিচালনায় যেমন ব্যর্থতার পরিচয় দিয়েছে, বিরোধী দল হিসেবেও চরম দায়িত্বহীনতার নজির স্থাপন করেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, প্রায় প্রতিদিনই মিটিং-মিছিল করছেবিএনপি, সমাবেশ করছে, অথচ বিএনপির নেতারা অভিযোগ করছেন তাদের নাকি সভা, সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে ৷ বিএনপি নিজেদের ব্যর্থতা ও নানান অপকর্মের দায় সরকারের ওপর চাপানোর অপচেষ্টা করা তাদের পুরনো স্বভাব।

মিথ্যার মোড়কে বিএনপির অগণতান্ত্রিক রাজনীতির স্বরুপ জনগণের কাছে এখন স্পষ্ট, এমন দাবি করে ওবায়দুল কাদের বলেন, তাদের শাসন আমলে তো দেশ মগের মুল্লুকে রুপান্তরিত হয়েছিল। ধর্মীয় উগ্রবাদ আর সাম্প্রদায়িকতার ডাল-পালার বিস্তার ঘটেছিল,সার চাইতে গিয়ে কৃষক প্রাণ দিয়েছিল।


এ ক্যটাগরির আরো খবর..