× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

নির্বাচন ঘোষণার আগে সুন্দরবনবিনাশী রামপাল প্রকল্প বাতিল করুন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  ‘জাতীয় নির্বাচন ঘোষণার আগেই সুন্দরবনবিনাশী রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিল করুন। বাংলাদেশের মানুষ বন-নদী- দেশকে বিপন্ন করার প্রকল্পকে উন্নয়ন হিসেবে গ্রহণ করবে না।’  সরকারের উদ্দেশ্যে এসব কথা বলেন জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।

আজ ৬ই মার্চ সকালে রাজধানীর গ্রীণরোডে জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ’র সভাপতিত্বে কমিটির এক সভায় তিনি এসব কথা বলেন।

সভায় দায়মুক্তি আইনের অধীনে অব্যাহতভাবে অস্বচ্ছ কায়দায় ব্যয়বহুল দুর্নীতিনির্ভর প্রকল্প গ্রহণ ও চুক্তি স্বাক্ষরে উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় রামপাল রূপপুরসহ দেশের জন্য ক্ষতিকর সব প্রকল্প বাদ দিয়ে জাতীয় কমিটির বিকল্প প্রস্তাবনায় ঘরে ঘরে শিল্প কৃষিতে কমদামে পরিবেশ সম্মত বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা গ্রহণের জন্য আবারো দাবি জানানো হয়।

সভায় প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘ভোলা গ্যাসক্ষেত্র জাতীয় সংস্থার আবিষ্কার, অথচ জাতীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে তা বিদেশি কোম্পানি গাজপ্রমকে দেয়ার তৎপরতা চলছে। জাতীয় সংস্থাকে পঙ্গু বানিয়ে, গ্যাস অনুসন্ধান বন্ধ রেখে উচ্চ দামে বিদেশ থেকে এলএনজি আমদানি দেশের জ্বালানি খাতকে বিপর্যস্ত করবে। এতে গ্যাস ও বিদ্যুতের দাম এমনভাবে বাড়বে যাতে দেশের শিল্প কৃষি সহ উৎপাদনশীল খাত ক্ষতিগ্রস্ত হবে।’

সভায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিশাল ব্যয় ও ভয়াবহ ঝুঁকি সম্পর্কে বিশেষজ্ঞদের মতামত অগ্রাহ্য করে নতুন নতুন চুক্তির সমালোচনা করা হয়। আরো বলা হয়, ‘এই প্রকল্প শুধু দেশকে ভয়াবহ বিপদে ফেলবে না অর্থনৈতিকভাবে বিশাল বোঝা সৃষ্টি করবে।’

সভায় সুন্দরবন বিনাশী রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিল, জাতীয় সক্ষমতার বিকাশ এবং সকল অসম ও ক্ষতিকর চুক্তির পরিবর্তে জাতীয় কমিটির বিকল্প প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে আগামি ৯ মার্চ খুলনায় এবং ১৯ মার্চ দেশব্যাপী সভা সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি গ্রহণ করা হয় এবং তা সফল করার জন্য সবাইকে আহ্বান জানানো হয়।

সভায় জাতীয় কমিটির নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন রুহিন হোসেন প্রিন্স, বজলুর রশিদ ফিরোজ, আবুল হাসান রুবেল, জহিরুল ইসলাম, রজত হুদা, মহিন উদ্দিন চৌধুরী লিটন, মিজানুর রহমান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..