× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

নির্বাচন কমিশনে সাংবাদিকদের কাজে বাধা

admin
হালনাগাদ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

বিশেষ প্রতিনিধিঃ নির্বাচন কমিশন সচিবালয়ে (ইসি) কাজ করতে গিয়ে বাধার মুখে পড়েছেন গণমাধ্যম কর্মীরা। বুধবার সকাল থেকে ইসি সচিবালয়ের পূর্ব ব্লাকে সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না। যে ব্লকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ, কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, মোহাম্মদ আবু হাফিজ ও কমিশনের সচিব সিরাজুল ইসলাম বসেন।

ইসিতে দায়িত্ব পালনকারী সাংবাদিকেরা বলছেন, এ ধরনের ঘটনা এর আগে কখনও ঘটেনি। সচিব সিরাজুল ইসলাম এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, কাজে অসুবিধা হবে বলে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। সকাল থেকে আওয়ামী লীগ ও বিএনপির একটি প্রতিনিধি দল কমিশনে অবস্থান করছে। ওসমান ফারুকের নেতৃত্বে প্রতিনিধি দল কমিশনার মো. শাহনেওয়াজের কক্ষে এবং এইচটি ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দল কমিশনার মো. জাবেদ আলীর কক্ষে বসেছেন।


এ ক্যটাগরির আরো খবর..