আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এনডিএম -ববি হাজ্জাজ

আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এনডিএম -ববি হাজ্জাজ

আগামী নির্বাচনকে সামনে রেখে জনগণের বৃহত্তর শক্তির ঐক্য নিয়ে আমরা কাজ করছি৷ আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এনডিএম। বলেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

আজ ৩রা আগষ্ট(বুধবার) বিকাল ৪টায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং সহযোগি সংগঠনের সমন্বয়ে এক যৌথসভায় তিনি এসব কথা বলেন।

এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজের সভাপতিত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলে দলীয় কর্মসূচি বিস্তারের উদ্দেশ্যে এই যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।

সভাপতির বক্তব্যে জনাব ববি হাজ্জাজ বলেন, “রাজনৈতিক অচলাবস্থা নিরসনে আলোচনার কোন বিকল্প নেই। জাতীয় ইস্যুতে ঐক্যমত সৃষ্টির লক্ষে এনডিএম ধারাবাহিকভাবে বিরোধী সব রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় করছে। নিরপেক্ষ নির্বাচন এবং ভিন্নমত দমনের অপকৌশলের বিরুদ্ধে এনডিএম’র সাথে যুগপৎ কর্মসূচি পালনে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল আগ্রহ দেখিয়েছি। আগামী জানুয়ারিতে দলের প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে৷ এই লক্ষে দলের সব নেতা-কর্মীদের নিরলসভাবে কাজ করতে হবে।”

এসময় আরও বক্তব্য রাখেন এনডিএম এর যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন, সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, বিভাগীয় সম্পাদক মোঃশাহাদত হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হুসেইন মোঃ শাহাদাৎ, ছাত্র আন্দোলনের আহবায়ক মাসুদ রানা জুয়েল প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।