× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি সরকারের আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ শ্রাবণ শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ

সিটি নির্বাচনে হারবে জেনেই বিএনপি ইভিএমের বিরোধিতা করছে -সেতুমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ সিটি নির্বাচনে হারবে জেনেই বিএনপি ইভিএমের বিরোধিতা করছে  বলে মন্তব্য করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

গতকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন। তিনি আরো বলেন, সিটি নির্বাচনে হারবে জেনে বিএনপি ইভিএমের  বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন। বিএনপির বিজয়ের কোনো ইতিহাস নেই। দুই সিটিতে তারা জয়ী হবে না, এটা নিশ্চিত জেনে কখনো ইভিএম আবার কখনো নির্বাচনের স্বচ্ছতা নিয়ে নানা ধরনের অভিযোগ তুলছে। আসলে এসব নালিশ, এসব বিষোদগার তাদের নির্বাচনে হেরে যাওয়ার পূর্বাভাস।

ওবায়দুল কাদের বলেন, সময়ের চাহিদার সঙ্গে সংগতি রেখে আওয়ামী লীগ এগিয়ে চলছে। বাধা ও চ্যালেঞ্জ তো থাকবেই। সময়ের পরিবর্তনে নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। নতুন নতুন বাধাও আসতে পারে। চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে। সে কারণে সুশৃঙ্খল ও দক্ষ সংগঠন গড়ে তুলতে হবে। সাংগঠনিক শক্তি ও আদর্শের পতাকা হাতে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে আমাদের।


এ ক্যটাগরির আরো খবর..